অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে গণহত্যা দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৫০৯

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার(২৫ মার্চ) সকালে  ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের দিনের কর্মসূচি শুরু করেন।  সকাল সাড়ে ১০ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ওই সময় তিনি বলেন, মার্চের প্রতিটি দিনই খুবই গুরুত্বপূর্ণ। বাঙ্গালিকে চিরতরে ধ্বংস করে দেয়ার জন্যেই ২৫ মার্চের কালরাত্রিতে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাক বাহিনী। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের শুধু মাটি থাকবে কোন মানুষ থাকবে না। ২৫ মার্চের ইতিহাস জানতে হলে তার গুরুত্ব সম্পর্কে জানতে হবে। ২০১৮ সালে গণহত্যা দিবস হিসেবে
স্বীকৃতি পেয়েছি। তবে এখনও আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। আশাকরি অল্পসময়ের মধ্যে আমরা সেই স্বীকৃতি পেয়ে যাব। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার(ভূমি)মুন্নী ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, ওসি মনির হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ শে মার্চ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন কারা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...