বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:০৪
৪৬২
এবার গ্রুপ অ্যাডমিনদের জন্য আরও সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়তই আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি। হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য দুটি নতুন আপডেট যুক্ত হয়েছে সম্প্রতি। ফলে গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও বেশি ক্ষমতা আসতে চলেছে।
মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রাইভেসি বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা আসতে চলেছে এই নতুন আপডেটের মাধ্যমে। এখন হোয়াটসঅ্যাপ গ্রপে কারা যুক্ত হবেন তা ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা। তারাই সিদ্ধান্ত নেবেন যে বা কারা গ্রুপে যুক্ত হবেন আর কারা হবেন না।
অনেক সময় লিঙ্ক ইনভাইটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন অনেকে তাদের পরিচিতদের। সেক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি দেখা দিতে পারে। তাই এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হবেন, আর কারা হবেন না। এমনকি কে গ্রুপ থেকে লিভ নিলো তা শুধুই গ্রুপ অ্যাডমিন জানতে পারবেন।
দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা ইউজারদের সঙ্গে আপনি কোন কোন হোয়াটসঅ্যাপে গ্রুপে কমন বা একসঙ্গে রয়েছে সেটা জানা যাবে। এই ফিচারের নাম ‘গ্রুপস ইন কমন’। ধারণা করা হচ্ছে গ্লোবাল স্তরে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই দুই আপডেটের রোল আউট শুরু হবে।
সুত্র জাগো
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত