অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


প্রিয়জন প্রতারণা করছে কি না জানাবে চ্যাটজিপিটি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:০৬

remove_red_eye

৫৩২

২০২২ সালের নভেম্বরে ওপেনএআই নিয়ে আসে নতুন চ্যাটবট চ্যাটজিপিটি। এরপর সারা বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। শুধু জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন।

চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য। আবার আপনি চাইলে আপনার ভার্সিটির রিপোর্ট বা প্রেজেন্টেশন এই এআইয়ের মাধ্যমে লিখিয়ে নিতে পারবেন।

এবার প্রিয়জন আপনার সঙ্গে প্রতারণা করছে কি না তাও জানাবে চ্যাটজিপিটি। সম্প্রতি আপনজনের মন বোঝার রাস্তা দেখিয়েছে চ্যাটজিপিটি। অত্যাধুনিক এই প্রযুক্তিকে হাতিয়ার করেই বুঝতে পারবেন প্রেমিকের হৃদয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভর করে জানা যাবে প্রেমিক ঠকাচ্ছে কি না।

প্রেমিক বা প্রেমিকা প্রতারণা করছে কি না তা সম্পূর্ণরূপে জানা আসলেই কঠিন। তবে চ্যাটজিপিটি এক ব্যবহাকারীর প্রশ্নের উত্তরে জানিয়েছে কিছু লক্ষণ। যা থেকে বোঝা যাবে প্রেমিক বা প্রেমিকা প্রতারণা করছে কি না। চলুন জেনে নেওয়া যাক সেসব-

>> যদি আপনার প্রিয়জনের আচরণ হঠাৎ করে বদলে যায়, সে যদি আপনার থেকে দূরত্ব ও গোপনীয়তা বজায় রাখে, তাহলে এটি একটি প্রতারণার লক্ষণ হতে পারে।

>> প্রিয়জন যদি হঠাৎ করে আগের থেকে কম কথা বলা শুরু করে, যেমন আপনার কল বা মেসেজ বারবার রিটার্ন না করে, তাহলে এটা একটা চিহ্ন হতে পারে যে সে প্রতারণা করছে।

>> যদি আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার থেকে অনেক দূরে সময় কাটাতে শুরু করে ও সে কোথায় আছে বা সে কী করছে তা বোঝাতে না পারে তাহলে এটি একটি ঠকানোর লক্ষণ হতে পারে।

>> যদি আপনার প্রিয়জন হঠাৎ করে তার নিজের সৌন্দর্যের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করে, যেমন ভালো পোশাক পরা বা সাজগোজ করা, তাহলে এটা একটা লক্ষণ হতে পারে যে সে প্রতারণা করছে বা অন্য কাউকে প্রভাবিত করার চেষ্টা করছে।

>> যদি আপনার প্রিয়জন হঠাৎ করে এমন নতুন ক্রিয়াকলাপ বা শখ শুরু করে যাতে সে আগে কখনও আগ্রহ দেখায়নি, তবে এটি একটি প্রতারণার লক্ষণ হতে পারে।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...