বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:০৮
৩৯৮
রক্তে শর্করার মাত্রা হঠাৎ করেই বেড়ে যেতে পারে। ফলে একাধিক সমস্যা দেখা দেয় শরীরে। যদিও অনেকেই তা অবহেলা করেন, ফলে ডায়াবেটিসের মাত্রাও বেড়ে যায় দ্রুত।
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে রক্তে শর্করা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে বা সঠিক চিকিৎসা করা না হলে অন্যান্য সমস্যা ছাড়াও কিডনি, লিভার ও চোখের যথেষ্ট ক্ষতি করে।
সাধারণত রক্ত পরীক্ষা করার মাধ্যমেই জানা যায় ডায়াবেটিসের পরিমাণ কত। তবে রক্ত পরীক্ষা ছাড়াও বাইরে থেকে বেশ কিছু লক্ষণ কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়ার ইঙ্গিত দিতে পারে। জেনে নিন কী কী-
১. ডায়াবেটিস বাড়লে বারবার প্রস্রাবের বেগ হতে পারে। এই লক্ষণ দেখলে দ্রুত সতর্ক হতে হবে।
২. গরমকালে এমনিতেই তেষ্টা বেশি থাকে। তবে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার পরেও যদি সব সময় গলা শুকিয়ে থাকে, তাহলে বুঝতে হবে রক্তে শর্করার মাত্রা বেশি।
৩. বারবার প্রস্রাবের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে শর্করা ও বিভিন্ন খনিজ বেরিয়ে গেলে ক্লান্ত লাগা স্বাভাবিক। ডায়াবেটিসে আক্রান্ত হলে প্রস্রাবের পরিমাণও বেড়ে যায়।
৪. রক্তে অতিরিক্ত শর্করা থাকলে মুখে ব্যাকটেরিয়াও বেড়ে যায়। ওই ব্যাকটেরিয়াগুলোই দাঁতের ক্ষতি করে। এমনকি মাড়ি থেকে রক্ত পড়াসহ মাড়িতে ঘা পর্যন্ত হতে পারে।
৫. সামান্য কাটাছেঁড়া বা কোনো ক্ষত শুকাতে দেরি হলে বুঝবেন আপনার রক্তে শর্করার মাত্রা বেশি। এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কিংবা ডায়াবেটিস মেপে দেখুন।
সুত্র জাগো
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক