অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


পারষ্পরিক সমঝোতার মাধ্যমেই টটেনহ্যাম ছাড়লেন কন্টে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:৩২

remove_red_eye

২৯০

১৬ মাসের দায়িত্ব শেষে পারষ্পরিক সমঝোতার মধ্য দিয়েই টটেনহ্যাম হটস্পারের কোচের পদ থেকে সড়ে দাঁড়ালেন এন্টোনিও কন্টে। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র রোববার এই তথ্য নিশ্চিত করেছে। 
গত ১৮ মার্চ প্রিমিয়ার লিগের তলানির দল সাউদাম্পটনের সাথে ৩-১ গোলের লিডে থাকার পরও ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ার পরপরই কন্টের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দেয়। ৫৩ বছর বয়সী কন্টে ২০২১ সালের নভেম্বরে স্পার্সদের দায়িত্ব নিয়েছিলেন। মৌসুমের শেষ পর্যন্ত সহকারী ক্রিস্টিয়ান স্টেলিনি টটেনহ্যামের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। 
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই ঘোষনা দিচ্ছি যে ক্লাবের সাথে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতেই প্রধান কোচ এন্টোনিও কন্টে স্পার্স ছেড়ে চলে গেছেন।  এন্টোনিওর প্রথম মেয়াদে আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। কন্টের অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান স্টেলিনি। তার সাথে সহকারী কোচ হিসেবে থাকবেন রায়ান ম্যাসন।’
স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভাই বলেছেন, ‘পিমিয়ার লিগে আমাদের হাতে আর মাত্র ১০টি ম্যাচ বাকি রয়েছে। এখনো চ্যাম্পিয়ন্স লিগের পজিশন ধরে রাখতে আমরা লড়াইয়ে টিকে আছি। আমাদের সবাইকে একসাথে সামনে এগিয়ে যেতে হবে। সর্বোচ্চ সেরা অবস্থানে থেকে মৌসুম শেষ করাই এখন আমাদের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’ 
প্রিমিয়ার লিগ টেবিলে টটেনহ্যামকে চতুর্থ স্থানে রেখে কন্টে ক্লাব ছাড়লেন। কিন্তু পঞ্চম স্থানে থাকা  নিউক্যাসলের থেকে মাত্র দুই পয়েন্ট এগিয়ে রয়েছে স্পার্সরা। যদিও লন্ডনের দলটির থেকে দুই ম্যাচ বেশী বাকি রয়েছে নিউক্যাসলের। 
এবারের মৌসুমে এর আগেও পিত্তথলির অস্ত্রোপচারের কারনে কন্টের অনুপস্থিতিতে স্টেলিনির ডাগ আউটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। এর আগে জুভেন্টাস, চেলসি ও ইন্টার মিলানের হয়ে তিন মেয়াদে লিগ শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে কন্টের। কিন্তু টটেনহ্যামের ১৫ বছরের শিরোপা খরা কাটানোর ব্যপারে তিনি কোন সহযোগিতা করতে পারলেন না। তার সাথে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ এ মৌসুমের পরেই শেষ হয়ে যেত। সাউদাম্পটনের সাথে ড্রয়ের পর কন্টে তার খেলোয়াড়দের স্বার্থপর আখ্যায়িত করে কন্টে অভিযোগ করেছিলেন চাপের মধ্যে থেকে তারা কেউই নিজেদের সাধ্যমত পারফর্ম করছে না। একইসাথে ঘন ঘন ম্যানেজার পরিবর্তন করাও টটেনহ্যামের দীর্ঘদিনের শিরোপা না পাবার অন্যতম কারন হিসেবে কন্টে দায়ী করেছেন। 
১৯৬১ সালে সর্বশেষ ইংলিশ শিরোপা পাওয়া স্পার্সদের ভাগ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২১ সালের নভেম্বরে কন্টে দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত মৌসুমের দ্বিতীয় ভাগে কন্টের অধীনে দারুণভাবে ফিরে এসে লন্ডনের প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে পাশ কাটিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জণ করেছিল টটেনহ্যাম। যদিও এবারের মৌসুমে গানার্সদের সাথে তাদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ২০। ১৯ বছর পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের পথে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। 
অসুস্থতার কারনে বেশ কিছুদিন স্পার্সদের ডাগআউটে থাকতে পারেননি কন্টে। তার অনুপস্থিতিতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় টায়ারের দল শেফিল্ড ইউনাইটেডের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে স্পার্সদের। এসি মিলানের কাছে ১-০ ব্যবধানে পিছিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকেও বিদায় ঘটেছে।

সুত্র বাসস





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...