অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় আফগানিস্তানের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৩ বিকাল ০৩:৩৬

remove_red_eye

৩৪৩

এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো আফগানিস্তান। 
গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে আন্তর্জাতিক ক্রিকেটের কোন ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল  আফগানিস্তান। সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল আফগানরা। প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে কোন ফরম্যাটে দ্বিপাক্ষীয় সিরিজ জয়ের নজির গড়লো আফগানরা। 
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। স্কোর বোর্ডে রান উঠার আগেই ২ উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুব-আব্দুল্লাহ শফিক খালি হাতে আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকির শিকার হন। 
আরেক ওপেনার মোহাম্মদ হারিস ১৫ ও চার নম্বরে নামা তাইব তাহির ৩ রানে ফিরেন। পরের দিকে ইমাদ ওয়াসিমের ৫৭ বলে অপরাজিত ৬৪ রান ও অধিনায়ক শাদাব খানের ২৫ বলে ৩২ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৩০ রান করে পাকিস্তান। ওয়াসিম ৩টি চার ও ২টি ছক্কা ও শাদাব ৩টি বাউন্ডারি মারেন। আফগানিস্তানের ফারুকি ১৯ রানে ২ উইকেট নেন। 
১৩১ রানের জবাবে চতুর্থ ওভারে ওপেনার উসমান ঘানিকে(৭) হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৫৬ রান যোগ করে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজ ৪৪ ও ইব্রাহিম ৩৮ রান করে আউট হন। 
১০২ রানের মধ্যে গুরবাজ ও ইব্রাহিমের বিদায়ের পর শেষ ২ ওভারে ২২ রান দরকার পড়ে আফগানিস্তানের। পাকিস্তানের পেসার নাসিম শাহর করা ১৯তম ওভারে ২টি ছক্কায় ১৭ রান তুলেন আগের ম্যাচের হিরো মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান। ওভারের প্রথম বলে নবি ও শেষ বলে ছয় মারেন নাজিবুল্লাহ। 
শেষ ওভারে ৫ রানের দরকারে প্রথম চার বলে ৩ রান নেন নবি ও নাজিবুল্লাহ। পঞ্চম বলে চার মেরে আফগানদের জয়ের বন্দরে পৌঁছে দেন নাজিবুল্লাহ। চতুর্থ উইকেটে ১৫ বলে অবিচ্ছিন্ন ৩১ রান যোগ করেন নবি ও নাজিবুল্লাহ। 
২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে অপরাজিত ২৩ রান করেন নাজিবুল্লাহ। ১টি ছয়ে ৯ বলে অনবদ্য ১৪ রান তুলেন নবি। ম্যাচ সেরা হন ফারুকি।
আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ও পাকিস্তান।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...