অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

গোপালগঞ্জে ৮০১টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সম্পন্ন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ বিকাল ০৩:০৩

remove_red_eye

৪৩৬

গোপালগঞ্জ জেলার ৮০১টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সম্পন্ন হয়েছে। ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় (পিইডিপি-৪)  গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৮০১টি প্রাথমিক বিদ্যালয়ে ৮০১টি ল্যাপটপ বিতরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। 
ওই কর্মকর্তা বলেন,  সম্প্রতি ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪)  থেকে এ জেলার ৫ টি উপজেলায় ৮০১টি ল্যাপটপ বরাদ্দ করা হয়। আমরা ল্যাপটপ বরাদ্দ পাওয়ার পর সেগুলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়ে দেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এসব ল্যাপটপ বিতরণ সফলভাবে  সম্পন্ন করেছেন।
ওই কর্মকর্তা আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ২০১টি বিদ্যালয়ে ২০১টি ল্যাপটপ, মুকসুদপুর উপজেলার ১৮৮টি বিদ্যালয়ে ১৮৮টি ল্যাপটপ, কোটালীপাড়া উপজেলার ১৭৫টি বিদ্যালয়ে ১৭৫টি ল্যাপটপ , কাশিয়ানী উপজেলার ১৬০টি বিদ্যালয়ে ১৬০টি ল্যাপটপ ও টুঙ্গিপাড়া উপজেলার ৭৭ টি বিদ্যালয়ে ৭৭টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ২০১৮ সালে ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৪) গ্রহণ করে।  এ প্রকল্পের আওতায় শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সেই সাথে বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এছাড়া এ প্রকল্প থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন  কর্মকান্ড গ্রহণ করা হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন ওই কর্মকর্তা।

সুত্র বাসস

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...