অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ বিকাল ০৩:২৩

remove_red_eye

৩৪৫

আফগানিস্তানের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান।
আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৬ ও ৭ উইকেটে হেরে হোয়াইটওয়াশের মুখে পড়ে পাকিস্তান। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান। প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে কোন ফরম্যাটের দ্বিপাক্ষীয় সিরিজ ২-১ ব্যবধানে জয়ের নজির গড়লো আফগানিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২৮ রানে ২ উইকেট হারায় পাকরা।
মিডল-অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সাথে ওপেনার সাইম আইয়ুবের ৪৯ রানের ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান। ৪০ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন আইয়ুব।
মিডল-অর্ডারে আব্দুল্লাহ শফিক ১৩ বলে ২৩, ইফতেখার আহমেদ ২৫ বলে ৩১ ও অধিনায়ক শাদাব খান ১৭ বলে ২৮ রান তুলেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ২টি উইকেট নেন।
১৮৩ রানের জবাবে পাকিস্তানের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি আফগানিস্তান ব্যাটাররা। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ২১ রান করেন দশ নম্বরে নামা আজতুল্লাহ ওমারজাই। এছাড়া ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৮, মোহাম্মদ নবি ১৭ ও অধিনায়ক রশিদ খান ১৬ রান করেন। পাকিস্তানের ইহসানউল্লাহ-শাদাব ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন শাদাব। সিরিজ সেরা হন নবি।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...