অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২০ রাত ০১:৩০

remove_red_eye

৯৭৮



এইচ আর সুমন : ভোলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার (২৭ জানুয়ারী) জেলা ছাত্রদলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাকিরুল ইসলাম জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক ইসা মনতাজ ইজাজ, বরিশাল বিভাগ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহাফুজুর আলম মিঠু। এসময় জেলা ছাত্রদল সভাপতি মোঃ নুরে আলম, সাধারন সম্পাদক আলামিন হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মোঃ নুরে আলম, দৌলতখান উপজেলা ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রিয়াদ মাহমুদ। এসময় অতিথিবৃন্দ ভোলা জেলা, উপজেলা, পৌর, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন,   এখনই সময় রাজপথে আন্দোলন-সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার। এ জন্য সকল নেতাকর্মীকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। ঘরে বসে আন্দোলনের কথা বললে হবে না, রাজপথে নেমে আন্দোলন করতে হবে। তাহলেই আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করা সম্ভব হবে।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...