লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৫
৩৪৮
লালমোহন প্রতিনিধি: জেলার লালমোহন উপজেলায় আজ ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের রাসয়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে এসব সার-বীজ কৃষকের হাতে তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার কৃষি বিপ্লবের ধারাবাহিক কৃষি প্রণোদনার অংশ হিসেবে আজকের এ সার-বীজ বিতরণ। এর ফলে কৃষকরা আউশ ধান আবাদে উৎসাহিত হবে এবং দেশে আউশের উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা কৃষি অফিসার মো: আবু হাসনাইন।
এর আগে এমপি শাওন লালমোহন যুব মহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকায় উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত