অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৩৯৮

চরফ্যাশন প্রতিনিধিঃ দ্যা সুইডিশ পোস্টকোড ফাউন্ডেশন এর অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোহিতায় ”মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা” নামক শীর্ষক প্রকল্পের  মাধ্যমে দুর্গম চরাঞ্চল চরকুকরী মুকরী, ঢাল চর ও মনপুরার মহিলাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা ও স্থানীয় পর্যায় রেফারেল কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। (বুধবার২৯ মার্চ) কুকরী মুকরী  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  উক্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছালাউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব জাকির হোসেন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও চরকুকরী মুকরী ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি মানুষ।
অনুষ্ঠানে বক্তারা এই দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা বিশেষ করে নরমাল ডেলিভারী কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব ছালাউদ্দিন বলেন, " এই দূর্গম এলাকায় যানবাহনের দুষ্প্রাপ্যতার কারণে গর্ভবতী মহিলারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চেকআপ ও নরমাল ডেলিভারী করানোর জন্য আসতে পারেনা বিধায় পিএইচডি কর্তৃক মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিশেষ রেফারেল সুবিধা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজ এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। যে সকল মহিলারা এই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী করানোর জন্য আসবেন শুধুমাত্র তারাই এই রেফারেল সুবিধা পাবেন।” 
 
 মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে চরকুকরী মুকরী ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারীর জন্য প্রতিজন মা এক হাজার টাকা করে পাচ্ছেন এবং জটিলতার কারণে জেলা,উপজেলা পর্যায় হাসপাতালে ডেলিভারী হলে বা চিকিৎসা সেবা গ্রহন করলে প্রতিজন মা,শিশু আট-নয় হাজার টাকার রেফারেল সুবিধা পাচ্ছেন। 
 
প্রকল্পটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ২টি ইউনিয়ন ও মনপুরা উপজেলার ২টি ইউনিয়নসহ মোট ৪টি দূর্গম ইউনিয়নে ত্রিপাক্ষীয় অংশিদারিত্বের ভিত্তিতে বাস্তবায়ন করছে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএচডি)।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...