অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় পাকা বোরো ধান ঘরে তুলতে স্বপ্নে বিভোর কৃষাণ-কৃষাণী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ দুপুর ০২:২৪

remove_red_eye

৫৫০

যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় পাকা বোরো ধান ঘরে তুলতে স্বপ্নে বিভোর কৃষাণ-কৃষাণী।এ অঞ্চলের গ্রামীণ মাঠঘাটে ধানের সোনালী শীষ দোল খাচ্ছে। আগামী দু’সপ্তাহের মধ্যে কোনো কোনো এলাকায় পাকা ধান কাটা শুরু হবে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। 
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৩ লাখ ৮১হাজার ১০হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।এ কৃষি জোনের আওতায় জেলাগুলো হচ্ছে-যশোর,ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরোর বাম্পার ফলন হবে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
কৃষি বিভাগ সূত্রে আরো জানা যায়, যশোর জেলায় এবার ১ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।এছাড়া ঝিনাইদহ জেলায় ৯২হাজার ২শ’হেক্টর জমিতে, মাগুরা জেলায় ৩৬ হাজার ৮শ’ হেক্টর জমিতে,কুষ্টিয়া জেলায় ৩৫হাজার ১৩০ হেক্টর জমিতে,চুয়াডাঙ্গা জেলায় ৩৬হাজার ৭শ’১০ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ২০হাজার ১৭০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন বলেন, খাদ্য সংকট যাতে না হয় সে লক্ষ্যে বোরো চাষে সফলতার জন্য প্রতিবছরের ন্যায় এবারও কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রয়োজনীয় সার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করেছে। সামনে কোন প্রাকৃতিক দুূর্যোগ না হলে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

সুত্র বাসস

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...