বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ দুপুর ০২:২৯
৩৫৭
ইউক্রেনের ৬৫ জন সামরিক সদস্যের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করে ইউরোপে ফিরেছে। বৃহস্পতিবার পেন্টাগন এ কথা জানিয়েছে।
রাশিয়ান বিমান হামলার মোকবেলায় সহায়তা দিতে ইউক্রেন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে উচ্চ-প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য চাপ দিয়ে আসছিল এবং ওয়াশিংটন গত বছরের শেষের দিকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করবে এবং কিয়েভের সৈন্যরা জানুয়ারিতে ওকলাহোমাতে প্রশিক্ষণ শুরু করবে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ‘এই সপ্তাহে ৬৫ জন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্য ওকলাহোমার ফোর্ট সিলে প্যাট্রিয়ট প্রশিক্ষণ শেষ করেছেন এবং এখন ইউরোপে ফিরে এসেছেন।’
তিনি বলেন, ‘তারা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং নেদারল্যান্ডস থেকে সরবরাহ করা প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা সরঞ্জামসহ অন্যান্য ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা সদস্যদের সমন্বিত করবে।’ রাইডার বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার ছোট প্রতিবেশী দেশটিতে আক্রমণ শুরু করার পর থেকে ৭,০০০ এরও বেশি ইউক্রেনীয় সামরিক কর্মীকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছে।
মার্কিন বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেথেওনের তৈরি এমআইএম-১০৪ প্যাট্রিয়ট হল একটি সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম যা প্রাথমিকভাবে উচ্চ-উড়ন্ত বিমানকে আটকানোর জন্য তৈরি করা হয়েছিল।
১৯৮০-এর দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন হুমকির উপর ফোকাস করার জন্য এটি সংশোধন করা হয়েছিল এবং প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকের রাশিয়ান তৈরি স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত