অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৫৯

remove_red_eye

৪১৭

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় বাড়ির পুকুরে ডুবে আলবির হাওলাদার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার সংলগ্ন আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। শিশু আলবির মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের এবং মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের  ছেলে আলবির নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আলাউদ্দিন চেয়ারম্যানের শিশু পুত্রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ এছাড়া শোক প্রকাশ করেছেন মনপুরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...