অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কারো আর্থিক সচ্ছলতা নেই: নোমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৪৮

remove_red_eye

৩৯৮

দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কারো আর্থিক সচ্ছলতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আবদুল্লাহ আল নোমান বলেন, শেখ হাসিনা সরকার রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেশের মানুষ অনাহারে অর্ধাহারে দুর্বিষহ জীবনযাপন করছে। ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগের) নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের কোনো আর্থিক সচ্ছলতা নেই। এখন সরকারের দুর্নীতি ও লুঠপাটের খেসারত দিতে হচ্ছে জনগণকে।

ক্ষমতাকে পাকাপোক্ত করতে আওয়ামী লীগ সরকার দমননীতি চালাচ্ছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এখন সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে।

এসময় সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কিংবা নির্বাচন কমিশনের কোনো সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে না। বিএনপির চলমান আন্দোলন খুব শিগগির সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরে যাবো না আমরা।

ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধার করতে হলে সরকার পতনের এক দফা আন্দোলনের অন্য কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের পতন অবশ্যই হবে। সরকারবিরোধী চলমান গণআন্দোলন জোরদার করে লাগাতার কর্মসূচী দেওয়া হবে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ. এম নাজিম উদ্দীন, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...