অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চোখের ছানি শনাক্তকারী অ্যাপ বানালো ১১ বছরের শিশু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৫৪

remove_red_eye

৪৭৮

স্মার্টফোন ব্যবহার করছেন প্রায় সব বয়সী মানুষ। স্মার্টফোনে অ্যাপ দৈনন্দিন নানান কাজ সহজতর করে তুলছে। বিভিন্ন স্বাস্থ্য অ্যাপও রয়েছে। যেগুলো থেকে খুব সহজে নিজের স্বাস্থ্যের আপডেট নেওয়া যায়। তবে এবার ১১ বছর বয়সে চোখের ছানি শনাক্ত করার অ্যাপ তৈরি করে চমকে দিলো লীনা রফিক।

ভারতীয় বংশোদ্ভূত দুবাইয়ের বাসিন্দা লীনা রফিক। যখন এই অ্যাপ বানানো শুরু করে তখন তার বয়স মাত্র ১০ বছর। আইফোন ব্যবহার করে অনন্য উপায়ে স্ক্যান করে চোখের বিভিন্ন রোগ নির্ণয়ের ভূমিকা নেবে অ্যাপটি। লীনা এই অ্যাপের নাম দিয়েছে ‘ওগলার আইস্ক্যান’।

লিংকডইনে লীনা একটি ভিডিয়ও শেয়ার করে। যেখানে সে কীভাবে তার অ্যাপটি কাজ করবে সে সম্পর্কে দেখিয়েছে। অ্যাডভান্সড কম্পিউটার ও মেশিন লার্নিং ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি। অ্যাপের একটি স্ক্যানার ফ্রেম রয়েছে। সেখানে চোখ রাখলেই তিনি বুঝতে পারবেন দৃষ্টিশক্তি আগের থেকে কমেছে কি না।

লীনার ‘ওগলার’ নামক অ্যাপটি আর্কাস, মেলানোমা, টেরিজিয়াম এবং ক্যাটারাক্ট বা ছানি শনাক্ত করতে পারে। অ্যাপটি আপাতত অ্যাপল তার অ্যাপ স্টোরে রিভিউ করছে। লীনা মনে করে শিগগির সাধারণ মানুষের ব্যবহারযোগ্য হয়ে উঠবে অ্যাপটি। যদিও এই অ্যাপ কেবল আইফোন ১০ বা তার পরবর্তী আইফোন মডেলগুলোতেই ব্যবহার করা যাবে। যেগুলোতে আইওএস ১৬+ সাপোর্ট করে।

লীনা নিজেই কোডিং করা শিখেছে ও অ্যাপটি বানিয়েছে। কারও সাহায্য ছাড়াই ৬ মাসেই এটা তৈরি করেছে সে। এমনকি কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা প্যাকেজের সাহায্য ছাড়া শুধু সুইফটইউআইয়ের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে অ্যাপটি। তবে অ্যাপটি বানাতে তাকে অনেক বিষয়ে যেমন চোখ, কম্পিউটার, মেশিন, সেন্সর ডেটা ইত্যাদি নিয়ে পড়াশোনা করতে হয়েছে।

শুধু লীনা নয়, লিনার ছোট ভাই হানা মুহাম্মদ রফিক ৯ বছর বয়সে আইওএস সফটওয়্যার তৈরি করেছিল। এমনকি অ্যাপেলের সিইও টিম কুক তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ অ্যাপল আইওএস ডেভেলপার হিসেবে অ্যাখ্যা দিয়েছিলেন।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...