অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

যে ৭ বিষয় কারও সঙ্গে শেয়ার করলেই বিপদে পড়বেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৫৭

remove_red_eye

৩৫৫

ব্যক্তিগত অনেক বিষয় আছে যা কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। যাদেরকে আপনি আপনজন ভাবেন তাদের কাছ থেকেও কিছু বিষয় লুকিয়ে রাখার চেষ্টা করুন। না হলে বিপদে পড়তে পারেন!

যদি ভুল ব্যক্তির সঙ্গে বা ভুল সময়ে কোনো ব্যক্তিগত বিষয় শেয়ার করেন তাহলে বিপদে পড়বেন আপনি। বিশেষ করে ৭ বিষয় সম্পর্কে কখনো কারও সঙ্গে আলাপ করবেন না-

স্বপ্ন ও আকাঙ্খা

আপনার স্বপ্ন ও আকাঙ্খাগুলো কারও সঙ্গে শেয়ার করবেন না। এতে আপনি অন্যদের নেতিবাচকতা ও ঈর্ষার কারণ হতে পারেন। ফলে আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে তারা। তাই নিজের আকাঙ্খা নিজের কাছে রাখাই ভালো।

আর্থিক বিষয়

আপনার আর্থিক অবস্থা একটি সংবেদনশীল বিষয়, যা শুধু বিশ্বস্ত পরিবারের সদস্য, বন্ধু বা পেশাদারদের সঙ্গে আলোচনা করা উচিত। অপরিচিত বা পরিচিতদের সঙ্গে ভুলেও আর্থিক তথ্য শেয়ার করলে আপনি তাদের হিংসা ও ঈর্ষার কারণ হতে পারেন।

ব্যক্তিগত সমস্যা

প্রত্যেকেরই ব্যক্তিগত সমস্যা আছে, তবে সবাইকে তা জানানোর প্রয়োজন নেই। যারা আপনাকে প্রযুক্তিগতভাবে সাহায্য করতে পারে না বা গসিপিং করতে পছন্দ করেন তাদের সামনে ভুলেও নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলবেন না। এতে আপনিই বিপদে পড়বেন ও মান সম্মান হারাবেন।

আধ্যাত্মিক বিশ্বাস

আধ্যাত্মিক বিশ্বাসগুলো একটি ব্যক্তিগত বিষয়, যা শুধু তাদের সঙ্গেই ভাগ করা উচিত যারা খোলা মনের ও আপনার আপনজন। কূটিল মনের কারো সঙ্গে আপনার বিশ্বাস শেয়ার করবেন না ভুলেও।

ব্যক্তিগত সম্পর্ক

অন্যদের সঙ্গে আপনার সম্পর্কের সমস্যার বিষয়ে শেয়ার করবেন না। এতে অন্যরা এ বিষয় নিয়ে কথা চালাচালি করতে পারেন, যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে।

গোপনীয় বিষয়

অন্যদের সঙ্গে নিজের গোপনীয়তার বিষয়ে শেয়ার করবেন না। আপনি আপন ভেবে কারও সঙ্গে কোনো গোপন বিষয় শেয়ার করলে দেখা যাবে সুযোগ বুঝে ওই ব্যক্তি আপনার অমঙ্গল ডেকে আনবে। তাই সতর্ক থাকুন।

স্বাস্থ্য সমস্যা

নিজের স্বাস্থ্যবিষয়ক কোনো সমস্যার কথা একান্ত আপনজন ছাড়া বাইরের কাউকে না জানানোই ভালো। অন্যদের সঙ্গে এ বিষয় শেয়ার করলে অযাচিত পরামর্শেআপনাকে আরও বেশি চাপের দিকে নিয়ে যেতে পারে।

সুত্র জাগো

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...