অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ডায়াবেটিস রোগীর ত্বকে গুরুতর যে ১০ লক্ষণ দেখা দেয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৫৯

remove_red_eye

৩২৪

ডায়াবেটিসকে ‘সাইলেন্ট কিলার’ বলা হয়, কারণ এর স্থায়ী কোনো চিকিৎসা নেই। একবার যে এর কবলে পড়ে, তাকে সারা জীবন এর সঙ্গে লড়াই করতে হয়।

অনিয়ন্ত্রিত ব্লাড সুগার রোগীর শরীরের প্রতিটি অঙ্গের ক্ষতি করতে শুরু করে। এই রোগ শুধু কিডনি, লিভার বা চোখকে প্রভাবিত করে না বরং শরীরের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন (এএডি) অনুসারে, ডায়াবেটিস আপনার ত্বক সহ শরীরের অনেক অংশকে প্রভাবিত করতে পারে।

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ত্বকে নানা লক্ষণ ফুটে ওঠে। কিছু লক্ষণ আছে যা টের পেলে বুঝে নিতে হবে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জেনে নিন লক্ষণগুলো সম্পর্কে-

ত্বকে হলুদ, লাল বা বাদামি দাগ

ডাক্তারি ভাষায় একে বলে নেক্রোবায়োসিস লিপোয়েডিকা। এটি ডায়াবেটিসের একটি চিহ্ন। এক্ষেত্রে ত্বকে ছোট ছোট দানা দেখা যায়, যা দেখতে ব্রণের মতো। পরে এটি দাগের আকার নেয়, যা হলুদ, লাল বা বাদামিরঙা হতে পারে।

ত্বকে কালচে দাগ

রক্তে শর্করার পরিমাণ বাড়তে শুরু করলে ঘাড়, বগল, কুঁচকি বা অন্যান্য জায়গায় গাঢ় দাগ দেখা দিতে পারে। এর অর্থ হতে পারে যে আপনার রক্তে খুব বেশি ইনসুলিন আছে। এটি প্রায়শই প্রি ডায়াবেটিসের লক্ষণ। ডাক্তারি ভাষায় একে বলা হয় অ্যাকান্থোসিস নিগ্রিক্যানস।

ত্বক শক্ত হওয়া

অনেক সময় আঙুল ও পায়ের আঙ্গুলের ত্বক শক্ত বা পুরু হয়ে যায়, যাকে ডিজিটাল স্ক্লেরোসিস বলে। এতে আঙুল শক্ত হয়ে যেতে পারে ও নড়াচড়া করতে অসুবিধা হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আনলে পিঠ, কাঁধ ও ঘাড়ের ত্বকও পুরু হয়ে যেতে পারে।

ফোসকা পড়া

এটি বিরল, তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ত্বকে হঠাৎ ফোসকা দেখা দিতে পারে। এটি এক বা একাধিক হতে পারে। হাত, পায়ে, পায়ে বা বাহুতে ফোসকা পড়ে সাধারণত।

ত্বকের সংক্রমণ

যাদের ডায়াবেটিস আছে তাদের ত্বকের সংক্রমণ বেশি হয়। এটি ত্বকে ব্যথা, ফোলা ও কখনো কখনো চুলকানি বা ফুসকুড়ি হতে পারে। অনেকের মধ্যে ছোট ফোসকা ও শুষ্ক আঁশযুক্ত ত্বকের মতো উপসর্গ থাকতে পারে।

ক্ষত না সারা

আপনার যদি এমন কোনো ক্ষত থাকে যা সহজে সারছে না, তাহলে বুঝতে হবে এটি ডায়াবেটিসের লক্ষণ। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তে শর্করার কারণে স্নায়ুর ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এটি রক্ত প্রবাহকে ব্যাহত করে, ক্ষতগুলো নিরাময় করা কঠিন করে তোলে।

ডায়াবেটিসের অন্যান্য লক্ষণ

ডায়াবেটিস থাকলে পায়ের কাফ মাসল বা পেশীতে লম্বা দাগ তৈরি হতে পারে, যাকে ডায়াবেটিক ডার্মোপ্যাথি বলা হয়। এছাড়া ত্বকে লাল-হলুদ ফুসকুড়ি হতে পারে, যা প্রায়ই পিম্পলের মতো দেখায়।

অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগীদের ত্বকের অতিরিক্ত চুলকানি ও শুষ্কতার সম্মুখীন হতে হয়। এছাড়া চোখের পাতার উপর ও চারপাশে হলুদ আঁশযুক্ত ছোপ তৈরি হতে পারে, যাকে জ্যানথেলাসমা বলা হয়।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...