অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ইনস্টাগ্রামে বিরাট-আনুশকার নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ০১:০৪

remove_red_eye

৪৩৯

আনুশকা শর্মা এবং বিরাট কোহলি বর্তমানে ভারতের অন্যতম আলোচিত তারকা দম্পতি। যখনই তারা দুজনে একসঙ্গে কোনো ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করেন বা কারও মাধ্যমে তাদের ছবি আপলোড হয়, সঙ্গে সঙ্গে সেগুলো ভাইরাল হয়ে যায়। শুধু তা-ই নয়, এক ভিন্ন পরিবেশের সৃষ্টি করে আলোচনা-সমালোচনা এবং তর্ক বিতর্ক পর্যন্ত পৌঁছায়।

গত বৃহস্পতিবার রাতে, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ক্রিশ্চিয়ান ডিওর তরফে আয়োজিত ফ্যাশন শোতে হাজির ছিলেন বলিউডের অনেক বড় বড় ব্যক্তিত্ব। বিরাট-অনুশকা, সোনম কাপুর, অনন্যা পান্ডে, ইশা আম্বানিসহ বলিউডের আরও নামকরা ব্যক্তিবর্গ।

সেই অনুষ্ঠানে বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মা কিছু কাপল ছবি তুলে এবং সেই ছবিগুলো আজ শুক্রবার (৩১ মার্চ) সকালে তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে শর্মাকে হলুদ পোশাকে এবং বিরাট কোহলিকে জলপাই রঙের স্যুটে অসাধারণ সুন্দর লাগছিল। ইনস্টাগ্রামে অনুশকা শর্মা এবং বিরাট কোহলির ছবি দেখে তাদের ভক্ত এবং অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। যা শর্মাকে আরও বেশি বেশি কাপল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে অনুপ্রাণিত করবে।

ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনিতা শ্রফ আদাজানিয়া লিখেছেন, ‘অসাধারণ সুন্দর।’ একজন ভক্ত লিখেছেন, ‘ওএমজিজি দ্য সার্ভ।’ অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, ‘এ এক অসাধারণ জুটি রে ভাই..।’

দুজনের অসাধারণ ছবি দেখে আনুশকা শর্মার স্বামী বিরাট কোহলিও ছবিতে মন্তব্য করার লোভ সামলাতে পারেননি। তিনি কমেন্ট বক্সে গিয়ে এ ছবির নিচে হার্ট লাভের চিহ্ন দিয়ে তার মনের ভাব প্রকাশ করেছেন।

কাজের ফ্রন্টে আনুশকা শর্মাকে সামনে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাতে দেখা যাবে। এই সিনেমাতে তিনি ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...