অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বেলারুশে রাশিয়ার পরমাণবিক অস্ত্র মোতায়েন প্রশ্নে উদ্বিগ্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা এপ্রিল ২০২৩ দুপুর ০২:৪৭

remove_red_eye

৩৩৯

রাশিয়ার প্রতিবেশি দেশ বেলারুশে মস্কোর কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে পশ্চিমা বিশ্বের দেশগুলো উদ্বেগ প্রকাশ করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার বিভক্ত হয়ে পড়ে। তবে এ ব্যাপারে পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে তাদের জোরালো অবস্থান বজায় রাখতে দেখা যায়। খবর এএফপি’র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ২৫ মার্চের ঘোষণা নিয়ে আলোচনা করতে বসা কাউন্সিল বৈঠকে চীন ও ব্রাজিল সাধারণভাবে পরমাণু অস্ত্র বিস্তারের নিন্দা করেছে।
ইউক্রেনের অনুরোধে ডাকা এ বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভিয়ের বলেন, ‘এটি অস্ত্র নিয়ন্ত্রণ কৌশল, ইউরোপের কৌশলগত স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আরো একটি আঘাত।’ ইউক্রেন এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।
ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে ব্রিটেনের ডেপুটি রাষ্ট্রদূত জেমস কারিউকি বলেন, এক্ষেত্রে ‘স্পষ্ট যে অন্য কোন দেশ এ সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা উত্থাপন করেনি।’
পুতিনের ঘোষণার নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, ‘কেউ রাশিয়ার সার্বভৌমত্বকে হুমকি দিচ্ছে না। আর ভীতি প্রদর্শনের ক্ষেত্রে এটি ছিল রাশিয়ার প্রেসিডেন্টের সর্বশেষ প্রচেষ্টা।’
তিনি বলেন, ‘এটি কাজ করেনি এবং কাজ করবে না। আমরা আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্রচেষ্টাকে সমর্থন করা অব্যাহত রাখবো।’
অবশ্য রাশিয়া তার অবস্থানে অটল থেকে বলেছে, বেলারুশে তারা যা করার পরিকল্পনা করছে সেক্ষেত্রে ইউরোপে ন্যাটোর আমেরিকান পরমাণবিক অস্ত্র মোতায়েনের কোন পার্থক্য নেই।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...