অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় কৌশর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন ইউনিসেফের প্রতিনিধি দল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২০ রাত ০৩:১৭

remove_red_eye

৬৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার মা ও শিশু কল্যান কেন্দ্রের কৌশর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন ইউনিসেফ এর প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ইউনিসেফের ৩ সদস্যর একটি টিম প্রথমে মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.পরভীন বেগম এর সাথে সৌজন্য সাক্ষাত করে কেন্দ্রের খোজঁ খবর নেয়। পরে কৌশর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র আসা কিশোর-কিশোরীদের সাথে বিভিন্ন সমস্যা ও সেবার মান  নিয়ে কথা বলেন। এসময় প্রতিনিধি দলে ছিলেন- জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর হেলথ অফিসার ফারহানা সামছ সুমি, ইউনিসেফ এর শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন,ডা.সবরিনা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান,কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান, এপিসি দেবাশীষ মজুমদার,মিডিয়া অফিসার আদিল হোসেন প্রমুখ।
 এসময় কিশোর-কিশোরী ইউনিসেফ প্রতিনিধি দলকে জানায়,কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে মানসম্মত করতে হলে সেবার মান  নিশ্চিত করতে হবে। পাশাপাশি  বিভিন্ন স্কুলে শিক্ষকেরা যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। তাই কিশোর-কিশোরী দল তৈরি করে তাদের প্রশিক্ষন দিতে হবে।
শিক্ষার্থীরা স্কুলে যাওয় আসার সময় স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো খোলা রাখার ব্যবস্থা করতে হবে। যেন শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসার পথে সহজেই সুবিধা পেতে পারে। কৌশর বান্ধব সেবা কেন্দ্র থেকে সেবা নিতে পারে।
কৈশোরবান্ধব স্বাস্থ্যকেন্দ্রে আসা কিশোর-কিশোরীর পাশাপাশি অভিভাবকদেরও পরামর্শের আওতায় আনতে হবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা পর্যবেক্ষণ আওয়তায় আনার অনুরোধ জানায়।শুধু তাই নয় চরাঞ্চলের কিশোর-কিশোরীদের  বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ রোধে আরও উদ্যোগ গ্রহন করার  দাবী জানায়। এছাড়াও  কৌশর বান্ধব সেবা সম্পর্কে সকল কিশোর-কিশোরীদের সচেতন করতে বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বেচ্ছাসেবক দল তৈরি করার কথা জানায়। 
উল্লেখ্য ইউনিসেফ এর সহায়তায় সরকারিভাবে ভোলা সদর,লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ৬৬ টি কৌশর-বান্ধন স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হয়ে থাকে। পরে প্রতিনিধি দলটি শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কিশোরী ক্লাব পরিদর্শন করেন।
 
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...