বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫১
৩৮৯
ইকুয়েডরে বিশাল ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে এ ভূমিধসের ঘটনায় উদ্ধারকারী দল এখনও প্রায় কয়েক ডজন নিখোঁজ লোকের সন্ধান করছে।কর্মকর্তারা জানিয়েছেন, মুষলধারার বৃষ্টির পর, গত রবিবারের শেষ দিকে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়ে এবং আলাউসি শহরের কিছু অংশ চাপা পড়ে, এতে অন্তত ১৬৩টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।
উদ্ধারকারীরা রাজধানী কিতো থেকে প্রায় ১৮০ মাইল (৩০০ কিলোমিটার) দক্ষিণের শহরটিতে ধ্বংসস্তুপের মধ্যে গত ছয়দিন ধরে কয়েক ডজন লোকের সন্ধান চালিয়ে যাচ্ছে। এতে মৃতের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।
শুক্রবার ঝুঁকি ব্যবস্থাপনা মন্ত্রনালয় জানায়, ২৩ জন মারা গেছে, ৩৮ জন আহত হয়েছে এবং ৬৭ জন নিখোঁজ রয়েছে।
তবে শনিবারের মধ্যে এই সংখ্যা বেড়েছে, ভূমি ধ্বসের পর ‘২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।’ জাতীয় প্রসিকিউটর অফিস টুইটারে এ কথা জানায়।
ঠিক এক সপ্তাহ আগে একই অঞ্চলে ভূমিকম্প হয়েছিল যাতে ১৫ জন নিহত হয়।
কয়েক মাস ভারী বৃষ্টিপাতের পর, সরকার গত সপ্তাহে দেশের ২৪টি প্রদেশের মধ্যে ১৩টিতে দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় ত্রাণ সহায়তা বিতরণ করার অনুমতি দিয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত