বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫৩
৪০১
‘আর্থ মনস্টার’ খ্যাত খ্রিস্টীয় যুগের পূর্ববর্তী ওলমেক সভ্যতাকালের একটি বিরাটকায় পাথরের মূর্তি যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করেছে মেক্সিকো। কর্তৃপক্ষ এ কথা জানায়।
ন্যাশনাল অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রি ইনস্টিটিউট (আইএনএইচএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিশদভাবে খোদাই করা প্রায় ১.৮ মিটার লম্বা ও ১.৫ মিটার চওড়া মূর্তিটির ওজন এক টনেরও বেশি। খবর এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড টুইট করেছেন,‘নিউইয়র্কে আমাদের কনসাল জর্জ ইসলাস আমাকে নিশ্চিত করেছেন যে, মেক্সিকোর সবচেয়ে কাঙ্খিত ওলমেক টুকরাটি উদ্ধার করা হয়েছে এবং দেশে ফেরত আসতে চলেছে, যেখান থেকে এটি কখনই নেওয়া উচিত হয়নি।’
মায়া ও অ্যাজটেক সংস্কৃতির পূর্ববর্তী ওলমেক সভ্যতার কারিগররা বিশাল পাথরের মাথা, মূর্তি এবং সোজা স্ল্যাব তৈরির জন্য পরিচিত ছিল।
আইএনএইচএ বলেছে, মূর্তিটি ৮০০-৪০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি বলে মনে করা হচ্ছে।
আইএনএএইচ আরো জানায়, ‘মনুমেন্ট ৯ অব চালচাতজিঙ্গ’ নামে খ্যাত মূর্তিটি কেন্দ্রীয় মেক্সিকান রাজ্য মোরেলোসে পাওয়া যায়। ‘বেজ-রিলিফ’ ভাস্কর্য কৌশলে নির্মিত টুকরাটি প্রায়শই ওলমেক আইকনোগ্রাফিতে উপস্থিত থাকা আর্থ মনস্টার’ এর অন্তর্ভূক্ত বলে মনে করা হয়।
আইএনএএইচ-এর বিবৃতিতে বলা হয়েছে, যদিও মূর্তিটি কখন কীভাবে চালকাতজিঙ্গো থেকে অবৈধভাবে স্থানান্তরিত হয়েছিল তা জানা যায়নি। তবে মার্কিন নথি থেকে জানা যায় যে, এটি ১৯৬৮ সালে আমেরিকান অ্যান্টিকুইটি ম্যাগাজিনে বলা হয়, প্রতœতাত্ত্বিক ডেভিড গ্রোভ এটিকে সর্বজনীন করেছিলেন। সেই সূত্র ধরে মনে করা হয় যে ২০ শতকের দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল।’
নিউইয়র্ক কর্তৃপক্ষ স্মৃতিস্তম্ভটি উদ্ধার করেছে, তবে সংবাদ বিজ্ঞপ্তিতে এটি কোথায় পাওয়া গেছে তা উল্লেখ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ থেকে নেওয়া ঐতিহাসিক ঐতিহ্য উদ্ধারের জন্য মেক্সিকান সরকারের প্রচেষ্টায় ২০১৮ সাল থেকে প্রায় ১০,০০০ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত