অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঝুঁকিপূর্ণ ব্রিজে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন-পথচারী, দুর্ঘটনার আশঙ্কা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৩৫৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নের একটি সংযোগ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ব্রিজের মাঝের বেশির ভাগ অংশের পলেস্তরা খসে পড়ে রড দেখা যায়। এতে যানবাহন দূরের কথা পথচারীদের পারাপাড়েও কষ্ট হচ্ছে। পৌরসভার ৮নং ওয়ার্ড ও কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিপুজি পাড়া সড়কের উপর নির্মিত খালের উপরের এই ব্রিজটি গত ৫বছর ধরে এই অবস্থা বলে জানান স্থানীয়রা। কালমার দক্ষিণ চরছকিনা গ্রামের কয়েক হাজার মানুষ দৈনিক লালমোহন পৌরশহরমুখী হওয়ায় বিভিন্ন প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ পার হয়। আতঙ্ক আর উৎকন্ঠায় অটোরিকশা, ভ্যানগাড়ী, মোটরসাইকেল চলাচল করছে। এই ব্রিজ দিয়ে স্কুল, কলেজ মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থীরাও চলাচল করছে। মুমূর্ষরোগী নিয়ে এই ব্রিজ পার হাওয়া বড় কঠিন হয়ে যায়।  
জানা গেছে, লালমোহন পৌর শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে প্রায় ৩৫ বছর আগে এই ব্রিজটি নির্মাণ হলেও বর্তমানে বয়সের ভারে ব্রিজটি গত ৫ বছর ধরে বেহাল দশা। ব্রিজের মাঝের বেশির ভাগ অংশের পলেস্তরা খসে পড়ে যাওয়ায় রডগুলো বেরিয়ে এসেছে। ব্রিজটির কোন প্রান্তেই ‘ঝুঁকিপুর্ণ’ কিংবা ‘সাবধান’ লেখা সতর্কতা সাইনবোর্ড টানানো নেই। ব্রিজের নিচের লোহার প্রায় এঙ্গেল ভেঙ্গে পড়ে আছে আর উপরের অংশের ইট বালি সিমেন্টের ঢালাই নাজুঁক। এরপরও ব্রিজটির ওপর দিয়ে ঝুঁঁকি নিয়ে ছোট যানবাহন ও এলাকাবাসী চলাচল করছে। যে কোন যানবাহন উঠলেই ব্রিজটি কেঁপে ওঠে। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের।
এবিষয়ে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব শাহা বলেন, ব্রিজটির জন্য স্টিমিট করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর বরাদ্দের আবেদন করেছি। নতুন অর্থবছরে নতুন বরাদ্দ পেলে ব্রিজ নির্মাণ কাজের ব্যবস্থা করা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...