অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মাদক ঠেকাতে হলে মাদক ব্যবসায়ীদের তথ্য পুলিশকে জানাতে হবে:বরিশাল রেঞ্জের ডিআইজি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২০ রাত ০৩:২০

remove_red_eye

৭৪১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদক, সন্ত্রাস ও শিশু নির্যাতন বন্ধে মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ, বোমা হামলা বর্তমান সরকার মোকাবেলা করতে না পারলে বাংলাদেশ সিরিয়া আফগানিস্তানের মতো হতো। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এ জন্য সামাজিক অপরাধ কমাতে হবে। ধর্মের ভুল ব্যখ্যা না দিয়ে মৌলভীদের সঠিক ভাবে ধর্মকে তুলে ধরতে হবে।
মঙ্গলবার বিকেলে লালমোহন থানার আয়োজনে এ মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান, লালমোন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম, ফখরুল আলম হাওলাদার, আবুল হাসান রিমন, শফিকুল ইসলাম বাদল প্রমূখ।
ডিআইজি মো: শফিকুল ইসলাম বলেন, পুলিশ মাদক বিক্রেতাকে ধরে জেলে পাঠালেও জেল থেকে এসে আবার মাদক ব্যবসা করে। মাদক ব্যবসায়ীদের না থামাতে পারলে সে ড্রাগ সাইকেলের মতো বার বার ব্যবসা করে যাবে। মাদক ঠেকাতে হলে মাদক সেবী ও ব্যবসায়ীদের তথ্য পুলিশকে জানাতে হবে। মাদকের অন্ধকারের দিকে যারা এগিয়ে যাচ্ছে তাদের আলোর পথে নিয়ে আসছে পুলিশ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...