অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গেমারদের জন্য ইয়ারবাড আনলো মিভি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ দুপুর ১২:৪৭

remove_red_eye

৪৭৮

ভারতীয় গ্যাজেট নির্মাতা সংস্থা মিভি বেশ জনপ্রিয়তা লাভ করেছে অল্প দিনেই। এবার মিভি নিয়ে এলো একাটি গেমিং ইয়ারবাড। ট্রু ওয়্যারলেস কমান্ডো এক্স৯ নামের ইয়ারবাডটি সংস্থার প্রথম গেমিং ইয়ারবাড। এটি কমান্ডো সিরিজের প্রথম ডিভাইস। যারা গেম খেলার সময় হেডফোন বা ইয়ারবাড ব্যবহার করেন, তাদের জন্য় এই ইয়ারবাডটি সেরা হতে পারে।

এরই মধ্যে অনেক কোম্পানির দুর্দান্ত সব ইয়ারবাড বাজারে রয়েছে গেমারদের জন্য। যেগুলো দামেও বেশ সস্তা। এবার সেই তালিকায় যুক্ত হলো মিভির কমান্ডো সিরিজের ইয়ারবাডটি। কোম্পানির দাবি, এটি বিশ্বের প্রথম গেমিং ইয়ারবাড, যাতে ডুয়াল ব্যবহার করা হয়েছে আরজিবি।ইয়ারবাডটিতে অডিওর জন্য ২০ হার্জ থেকে ২০কিলোহার্জ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। এতে দেওয়া হয়েছে ১৩ মিমি ড্রাইভার। কমান্ডো এক্স৯ ম্যারাথন গেমিং সেশনের জন্য তৈরি করা হয়েছে, যাতে আপনি ৭২ ঘণ্টা পর্যন্ত গেম খেলতে পারবেন। এছাড়াও নতুন ইয়ারবাডটিতে ৩৫ এমএস লো লেটেন্সি ব্যবহার করা হয়েছে। যা গেমারদের একটি দারুন অডিও শোনার অভিজ্ঞতা দেয়। অর্থাৎ অডিও আউটপুটে কোনো বাধা থাকবে না। এমনকি বাইরের কোনো আওয়াজও কানে আসবে না।

আরও থাকছে AAC এবং SBC কোডেক। যাতে এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী উভয়ই ব্যবহার করতে পারে। কানেকশনের জন্য এতে ব্লুটুথ ৫.৩ এবং ১০ মিটার (৩০ ফুট) রেঞ্জ দেয়। এটি যেন ঘাম এবং ধুলাতে নষ্ট না হয়, তার জন্য় এতে IPX 4 রেটিং রয়েছে।সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গেমিং ইয়ারবাডটিকে মাত্র ১০ মিনিট চার্জ করলেই ১৫ ঘণ্টা গান শুনতে পারবেন বা গেম খেলতে পারবেন। তাই গেম খেলার সময় বা কোনো ভিডিও দেখার সময় ইয়ারবাডের চার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা নেই।

কালো, সাদা, লাল, হলুদ এবং ধূসর-এই পাঁচ রঙের বিকল্পে ইয়ারবাডটি বেছে নিতে পারবেন। সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ভারতে ইয়ারবাডটির দাম থাকছে মাত্র ১ হাজার ৪৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা মাত্র ১ হাজার ৯০০ টাকা।

সুত্র জাগো 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...