অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রকাশ্যে ‘আদম’র ট্রেলার, মুক্তি ঈদে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ দুপুর ০১:০৮

remove_red_eye

৫৫৯

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজালখ্যাত ইয়াশ রোহান।

রোবরাব (২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। মুক্তির বিষয়ে জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার স্বপ্নের প্রজেক্ট ‘আদম’। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সব কাজ গুছিয়ে এনেছি। তাই রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে চাই। ‘আদম’ সিনেমাটি গেল বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ব্যাপক প্রশংসা করেছেন বলেও দাবি করেন পরিচালক হিরণ।

সিনেমার প্রেক্ষাপট জানতে চাইলে, হিরণ বলেন, ‘আদম এমন একটি জাতি, যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়। ‘আদম’ সিনেমাটি ইয়াশ ও ঐশী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য। সিনেমাটি প্রযোজনা করেছে ‘টি.এইচ.আর মিডিয়া হাউজ’।

সুত্র জাগো 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...