অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা শিক্ষা অফিসার জাকিরুল হকের বিদায় সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৪০

remove_red_eye

১২১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার জেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের টাউন কমিটি (বাংলাস্কুল) মাধ্যামিক বিদ্যালয় হল রুমে এ সংবর্ধণা প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কামরুজ্জামান ও বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ভোলা সদর উপজেলা শাখা।
সংবর্ধণা অনুষ্ঠানে সহকারি জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মো. নুরে আলম ছিদ্দিকী, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সাইদুল হাসান সেলিম, ভোলা সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি এইচ এম মইনুল হক শিপু, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন তালুকদার, শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফায়েল আহমেদ, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের সহাকারি প্রধান শিক্ষক মো. জাকির হোসেন টিপু প্রমুখ।
অনুষ্ঠানে ভোলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে বিদায়ী জেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হককে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারী ভোলা জেলা শিক্ষক অফিসার মো. জাকিরুল হক তার কর্মজীবন শেষে অবসর গ্রহন করবেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...