বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৫২
২৯২
জার্মানির অর্থ ও জ্বালানি মন্ত্রী রবার্ট হ্যাবেক সোমবার ইউক্রেনের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোচনা করতে কিয়েভে আকস্মিক সফর করেছেন।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন যে, হ্যাবেক ইউক্রেনের রাজধানীতে পৌঁছেছেন। তবে নিরাপত্তার কারণ উল্লেখ করে আর বিস্তারিত জানাতে অস্বীকার করেন। খবর এএফপি’র।
জার্মান মিডিয়া জানিয়েছে, হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ট্রেনে কিয়েভ গেছেন।
জার্মানির সর্বাধিক বিক্রিত বিল্ড সংবাদপত্র জানায় হ্যাবেক কিয়েভ ট্রেন স্টেশনে সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনকে এই সংকেত দিতে সেখানে গিয়েছেন যে, ‘আমরা বিশ্বাস করি বিজয় এবং এর পুনর্গঠন হবে।’। হ্যাবেককে উদ্ধৃত করে সংবাদত্রটিতে বলা হয়েছে, ইউক্রেন ভবিষ্যতে অর্থনৈতিকভাবে শক্তিশালী অংশীদার হবে।
রাশিয়ার আগ্রাসনের এক বছর পর এই প্রথম জার্মানির ভাইস-চ্যান্সেলর হ্যাবেক ইউক্রেন সফর করছেন।
চ্যান্সেলর ওলাফ শোলজ ও পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরও অনেক জার্মান কর্মকর্তা ইতোমধ্যেই সফর করেছেন।
হ্যাবেকের সাথে সফরকারীদের মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেন এই সফর ইউক্রেনীয়দের সংকেত দিচ্ছে যে জার্মান অর্থনীতি তাদের পাশে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংক অনুমান করছে যে ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য কমপক্ষে ৪১১ বিলিয়ন ডলার (৩৮০ বিলিয়ন ইউরো) প্রয়োজন হবে।
সুত্র বাসস
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক