অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

অধিক লাভের আশায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪১

remove_red_eye

৩৯১

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে অধিক লাভের আশায় সূর্যমুখী চাষের দিকে ঝুকছেন কৃষকেরা। গত বছর ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছর সূর্যমুখীর চাষ বেড়েছে পাঁচগুণ। গত বছর এ উপজেলায় ৩২ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছিল। এ বছর তা বেড়ে ১৬২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি সূর্যমুখির চাষ করেছেন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কৃষকরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমিতে সূর্যের হাসি ছড়াচ্ছে সূর্যমুখী ফুল। এ এক অপরুপ দৃশ্য। সবুজ গাছ আর হলুদ ফুলের বাহারি দৃশ্য প্রকৃতি যেন তার রুপ বিলিয়ে দিচ্ছে। ফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা গাছের পাশে ভিড় জমাচ্ছেন এবং অনেকে ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।    

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর লালমোহনে ১ লক্ষ ৫৬ হাজার লিটার সূর্যমুখীর তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এই উপজেলায় ৩৯০ মেট্রিক টন সূর্যমুখীর বীজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার লালমোহন ইউনিয়নের কৃষক শাখাওয়াত হোসেন ও মো. বজলু মিয়া বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে এ বছর আমরা প্রথমবার সূর্যমুখি চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করছি এই সূর্যমুখি চাষ করতে যা খরচ হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হবো।
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, সূর্যমুখি তেলে পুষ্টিগুণ অনেক বেশি। আগামীতেও কেউ যদি নতুনভাবে সূর্যমুখি চাষে আগ্রহী হয়, তাহলে আমরা সব সময় তাদের পাশে থাকবো।

তিনি আরো জানান, কৃষি অফিসের বিভিন্ন পদক্ষেপের কারণে এবছর উপজেলায় গত বছরের চেয়ে পাঁচগুন সূর্যমুখির চাষ করা হয়েছে। এবার ফলনও অনেক ভালো হয়েছে। আশা করছি সবকিছু ঠিক থাকলে চাষিরা তাদের ফলনের ন্যায্য মূল্য পেয়ে অধিক লাভবান হবেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...