অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পুত্রবধুকে পিটিয়ে আহত করল শ্বশুর শাশুড়ি

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৩ রাত ০৯:২৫

remove_red_eye

৪৩৯

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে রাজিয়া (২১) নামের এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন, তার আপন শ^শুর জসিম (৪০) ও শ^াশুড়ি রাবেয়া (৩৫)। আহত রাজিয়া দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সাংবাদিকদের জানান, বিয়ের পর থেকে তুচ্ছ বিষয় নিয়ে শ^শুর-শ^াশুড়ি তাকে মারধর করতো। গত শুক্রবার সকালে তিন বছরের মেয়ে ফারিয়া চকলেট এর জন্য কান্নাকাটি করে। এসময় শিশু ফারিয়াকে বকাঝকা করেন সে। বকাঝকাকে কেন্দ্র করে তার শ^শুর জসিম ও শ^াশুড়ি রাবেয়া তাকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান।
আহত রাজিয়ার বাবা জসিম উদ্দিন বলেন, একই এলাকার  জসিমের ছেলে রাকিবের সাথে পাঁচ বছর আগে তার মেয়ে রাজিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়েরপর মেয়ের সুখের জন্য জামাতা রাকিব ও তার পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও টাকা দিয়েছি। এতেও তাদের দাম্পত্যজীবনে সুখ বয়ে আসেনি। সামন্য ঘটনা নিয়ে মেয়েকে প্রায় সময় মারধর করতো জামাতা রাকিবের বাবা জসিম ও তার মা রাবেয়া। এ নিয়ে গ্রাম্যভাবে কয়েকবার শালিশ বৈঠক হলেও এর কোন সুরাহা হয়নি। গত শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে মেয়ে রাজিয়াকে এভাবে বেধড়ক মারধর করায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন তিনি।
তবে অভিযুক্ত শ^শুর জসিম বলেন, শুক্রবার সকালে বউ -শ^াশুড়ির মধ্যে ঝগড়া হয়। এসময় তিনি এসে উভয়কে লাঠিসোটা দিয়ে মারধর করে ঝগড়া থামান।
সংশ্লিষ্ট ইউপি সদস্য ছিডু জানান, মারধরের ঘটনা আমাকে রাজিয়ার বাবা জসিম উদ্দিন জানিয়েছেন। তবে এভাবে মারধর করার বিষয়টি দুঃখজনক।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...