অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ইউক্রেনের পরমাণু কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন আইএইএ প্রধান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫৭

remove_red_eye

৩৬১

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত মস্কোর দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য বুধবার রাশিয়ার কালিনিনগ্রাদ এলাকায় যাবেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
গত সপ্তাহে ইউক্রেন সফরকালে গ্রোসি বলেছিলেন, তিনি এ কেন্দ্রের নিরাপত্তামূলক একটি আপোস পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং এর চারপাশে সামরিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিলেন।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মুখপাত্র সোমবার এএফপি’কে বলেছেন, ‘সামরিক সংঘাতের সময় ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে তার চলমান পরামর্শের অংশ হিসেবে গ্রোসি বুধবার কালিনিনগ্রাদ পরিদর্শন করবেন।’
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। গত বছর রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে আগ্রাসন চালানো শুরু করার পর থেকেই সেখানে একের পর এক গোলাবর্ষণ করা হয়।
ভিয়েনায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ রাশিয়ার বার্তা সংস্থাকে বলেন, গ্রোসি বুধবার ‘রাশিয়ার আন্ত:বিভাগীয় প্রতিনিধি দলের’ সাথে দেখা করবেন।
এদিকে কিয়েভ ও মস্কো পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণের জন্য একে অপরকে দোষারোপ করার মধ্যদিয়ে সেখানে বিপর্যয়ের আশঙ্কা আরো বাড়িয়ে তুলেছে।
গ্রোসি গত সপ্তাহে কেন্দ্রটি পরিদর্শন করার পর বলেছিলেন, তার দল আগে কেন্দ্রের চারপাশে একটি সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেছিল। তবে ‘এখন এ ধারণা প্রকাশ পাচ্ছে।’

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...