অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পেরুতে হচ্ছেনা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০২

remove_red_eye

৩১২

প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের প্রতিশ্রুতি পূর্ণ করতে না পারায় ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজক হিসেবে পেরুর নাম বাতিল করেছে ফিফা। এক বিবৃতিতে ফিফা এই ঘোষনা দিয়েছে। 
বিশ্ব  ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে ২৪ দলের এই প্রতিযোগিতা আগামী ১০ নভেম্বর-২ ডিসেম্বর পর্যন্ত পেরুতে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু এখন বিশ্বকাপের নতুন আয়োজকের নাম সময়মত ঘোষনা করা হবে।
দুই বছর অন্তর আয়োজিত এই প্রতিযোগিতায় ২০২১ সালে পেরুতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও কোভিড মহামারীর কারনে তা বাতিল হয়ে যায়। এর আগে ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল ছোটদের এই বিশ্বকাপ। এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘পেরুভিয়ান ফুটবল ফেডারেশনের সাথে ইতিবাচক সম্পর্ক থাকা সত্তেও এখন আর প্রয়োজনীয় সময় তাদের হাতে নেই বলেই আমাদের মনে হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে পেরুভিয়ান সরকার কোনভাবেই সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেনা। তবে ভবিষ্যতে পেরুতে কোন টুর্নামেন্ট আয়োজনের সুযোগ উন্মুক্ত থাকবে।’
এর আগে গত সপ্তাহে ইসরাইলের অংশগ্রহন নিয়ে আপত্তির জেড়ে ইন্দোনেশিয়ার কাছ থেকে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজক স্বত্ত কেড়ে নেয় ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবার কথা ছিল অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...