অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৬ রঙে নতুন স্মার্টওয়াচ আনলো নয়েজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৭

remove_red_eye

৪৬৫

ভারতীয় বাজারে লঞ্চ হলো স্মার্টওয়াচ ব্র্যান্ড নয়েজের নতুন ঘড়ি। দুর্দান্ত সব ফিচার ও দাম সাধ্যের মধ্যে থাকায় এর জনপ্রিয়তাও বেড়েছে। তাই তো নয়েজ একের পর এক নতুন স্মার্টওয়াচ আনছে বাজারে। এবার নয়েজের জনপ্রিয় সিরিজ কালারফিট আইকনের নতুন স্মার্টওয়াচ এলো বাজারে। যার নাম নয়েজ কালারফিট আইকন ৩।

স্মার্টওয়াটিতে একটি ১.৯১ ইঞ্চি ডিসপ্লে এবং নেভিগেশনের জন্য একটি স্টাইলিস ক্রাউন দেওয়া হয়েছে। ঘড়িটি ২৪০x২৯৬6 পিক্সেল রেজোলিউশন এবং ৫০০ নিট উজ্জ্বলতা দেবে। এটিতে চকচকে এবং ম্যাট ফিনিশ উভয় লুক দেওয়া রয়েছে। ঘড়িটিতে নেভিগেশনের জন্য একটি কার্যকরী ক্রাউন বোতামও দেওয়া হয়েছে।

নয়েজ কালারফিট আইকন ৩ ঘড়িটিতে পাবেন ব্লুটুথ কলিংয়ের সুবিধা। একটি বিল্ট-ইন স্পিকার এবং ল্যাগ-ফ্রি কলের জন্য একটি মাইক্রোফোন রয়েছে এতে। এছাড়াও স্মার্টওয়াচটি হেলথ এবং ফিটনেসের দিকে বিশেষ খেয়াল রেখেছে। এতে নয়েজ হেলথ স্যুট সাপোর্ট করে। হার্ট রেট মনিটর, রক্তের অক্সিজেন মাত্রা মাপার জন্য SpO2, ঘুম, স্ট্রেস ফিচারও পাবেন ঘড়িটিতে। এছাড়াও এতে নারীদের জন্য পিরিয়ড ট্র্যাকিংয়ের ফিচারও পাবেন ঘড়িটিতে।

১০০ টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে স্মার্টওয়াচটিতে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ঘড়িটি এআই ভয়েস সাপোর্ট করে। এমনকি এতে কিউআর কোড স্ক্যানারও রয়েছে। ঘড়িটিতে দেওয়া হয়েছে একটি ২৪০এমএএইচ ব্যাটারি প্যাক। ফলে একবার চার্জে ৭ দিন চালাতে পারবেন।

পানি ও ঘাম প্রতিরোধের জন্য এটির একটি IP67 রেটিং রয়েছে। এটিকে আপনি সাঁতার কাটার সময়ও ব্যবহার করতে পারবেন। ম্যাট গোল্ড, রোজ মাউভ, স্পেস ব্লু, মিডনাইট গোল্ড, ব্লু এবং জেট ব্ল্যাক- এই ৬ রঙের বিকল্পে কিনতে পারবেন ঘড়িটি। ভারতের বাজারে এর দাম থাকছে ১ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৫০০ টাকা।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...