অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


এবার সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:২৮

remove_red_eye

৪৬৯

বিশ্বের অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটক। বিশ্বে ২০০ কোটির বেশি ব্যবহারকারী আছে টিকটকের। আবার বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ এই অ্যাপ। চীনা এই অ্যাপের বিরুদ্ধে অনেকদিন থেকেই তথ্য চুরির অভিযোগ করে আসছে বিভিন্ন সাইবার সিকিউরিটি সংস্থা।

তবে এবার সরকারি কাজে ব্যবহৃত ফোন-ট্যাবের মতো ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এই তালিকায় সবশেষ যোগ হয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে একসঙ্গে ২০টির বেশি রাজ্যে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ। এবার অস্ট্রেলিয়া হাঁটল সে পথে। এর আগে নিরাপত্তাজনিত কারণে অনেক দেশে নিষিদ্ধ হয় এই অ্যাপ।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে রাজি হয়েছেন। সরকার টিকটককে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

সাত মাস ধরে পর্যালোচনার পর এমন সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার। ব্যবহারকারীদের ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ ছিল টিকটকের বিরুদ্ধে। এসব অন্য বিভিন্ন হ্যাকারদের কাছে বিক্রি করে তারা। এরই মধ্যে ব্রিটেন, নিউজিল্যান্ড, কানাডা, বেলজিয়াম এবং ইউরোপীয় কমিশন, ভারতে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে অনেক আগেই।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...