অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় কুমড়া চাষে লাভবান কৃষক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:২৮

remove_red_eye

৪৬১

জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন। এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুমড়া চাষ করে ভালো লাভ পেয়েছেন কৃষকরা। লাভ পেয়ে অনেক খুশি এখানের কৃষকরা। আগামীতেও এভাবে একই সাথে দুইটি ফসল করতে চান তারা। বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উত্তর দিঘলী, ছোট হরিপুর ও নরিনসহ বিভিন্ন গ্রামে এ দৃশ্য দেখা যায়।
ছোট হরিপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় মিষ্টি কুমড়া। অধিকাংশ কুমড়া পেকে হলুদ রঙ ধরেছে। কৃষকরা কুমড়া তুলছেন। কৃষকদের ছোট সন্তানরাও কুমড়া তোলায় বাবাকে সহযোগিতা করছেন। বেশি ওজনের কুমড়া শিশুরা তুলে আনতে পারছেন না, তবু আনন্দের সাথে জড়িয়ে ধরে টেনে টুনে স্তূপে এনে রাখছেন। কৃষকরা খেতের পাশের রাস্তায় দাঁড় করানো রিকশা ভ্যানে এনে কুমড়া রাখছেন। সেই কুমড়া নিয়ে যাবেন বাজারে। বড় কুমড়া গুলোর ওজন ১০ থেকে ১৫ কেজির মতো হবে।
ওই মাঠে কথা হয় কৃষক শফিউল্লাহর সাথে। তিনি বাসসকে বলেন, তিনি ৫০ শতক জমিতে আলু চাষ করেন। সেখানে ২৫ হাজার টাকা পুঁজি দিয়ে ৭০ হাজার টাকার আলু বিক্রি করেছেন। একই জমিতে আলুর বীজ লাগানোর কিছুদিন পর কুমড়ার চারা লাগান। এক মাস আগে আলু তোলার পর কুমড়া গাছ বাড়তে থাকে। সেখান থেকে এক হাজারের বেশি কুমড়া পেয়েছেন। পাইকারি প্রতিটি কুমড়া ৫০ টাকার বেশি পাবেন। এতে তার আয় হবে ৫০ হাজার টাকার বেশি। বীজ ছাড়া কুমড়া চাষে তার কোন বাড়তি খরচ হয়নি। ভালো লাভ পেয়ে খুশি শফিউল্লাহর মতো অন্য কৃষকরাও।
স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম সারোয়ার বাসসকে বলেন, আমাদের পরামর্শ মতে আলুর জমিতে মিষ্টি কুমড়া লাগিয়ে ভালো ফলন পেয়েছেন স্থানীয় কৃষকরা। এটা তাদের নিকট বোনাস ফসল। কোন বাড়তি সার, কীটনাশক দিতে হয়নি। আলুর জন্য তৈরি জমিতে তারা কুমড়ার চারা লাগিয়েছেন।

সুত্র বাসস

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...