বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৪২
৩২২
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা ক্ষমতা নেয়ার প্রথম দিনেই পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন রেইন ফরেস্ট রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেন।
অতিরক্ষণশীল জইর বলসনারোকে হারিয়ে ক্ষমতায় আসার পর লুলার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় আমাজন বন রক্ষা করা। কারণ বলসনারোর চার বছর মেয়াদে লাগাতারভাবে এ বন উজাড় করা হয়।
তাই ক্ষমতায় এসে কাজ শুরুর প্রথম দিনেই লুলা আমাজন রক্ষায় একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এছাড়া তিনি আন্ত:মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন এবং রেইনফরেস্ট রক্ষায় বাতিলকৃত আন্তর্জাতিক তহবিলের পুনরুজ্জীবন ঘটান।
তিনি বন উজাড়ের বিরুদ্ধে শুন্য নীতির অঙ্গীকার করেন।
কিন্তু এখন এসব অঙ্গীকার ও পদক্ষেপ বাস্তবায়নের পালা। কারণ সোমবার লুলার(৭৭) ক্ষমতার একশ দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে পরিবেশবিদরা বলছেন, জমি দখলকারী, গবাদি পশুর খামার ও অবৈধ সোনার খনির কারনে আমাজনের ধ্বংস বন্ধ করতে তারা সম্মানিত পরিবেশমন্ত্রী মারিনা সিলভার কাছ থেকে পরবর্তী দৃঢ় পদক্ষেপ আশা করছেন।
গ্রিনপিস ব্রাজিলের ক্রিস্টিয়ান মাজেত্তি বলেছেন, আমরা শেষ পর্যন্ত একটি স্বাভাবিক সরকারে ফিরে এসেছি। আমরা এখন বাস্তবায়ন পর্যায় দেখার অপেক্ষায় আছি।
এদিকে ক্ষমতায় ফেরার পর লুলা বিশে^র উষ্ণ অর্ভ্যত্থনা পেলেও আমাজন রক্ষায় তহবিল পেতে তাকে হিমশিম খেতে হচ্ছে।
এ প্রেক্ষিতে অ্যক্টিভিস্টরা বলছেন, লুলা সরকারকে একাধিক অবস্থান থেকেই লড়াই চালিয়ে যেতে হবে।
মাজেত্তি বলেন, বিষয়টি জরুরি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আমাজনের কার্বন নিঃস্বরণ শোষণ ক্ষমতা কমে গেছে। তাই বসে থাকার সময় নেই।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত