অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ক্লাসিকোতে বিধ্বস্ত হবার পর ঘুমানো কঠিন হয়ে যাবে : জাভি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৪৯

remove_red_eye

৩৭২

কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার ৪-০ গোলে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়ে বার্সেলোনা। ঘরের মাঠের ক্লাসিকোতে বড় এই পরাজয়ের পর রাতে ঘুমানো কঠিন হয়ে যাবে বলে বার্সা কোচ জাভি হার্নান্দেজ স্বীকার করেছেন। 
দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ৩১ বারের রেকর্ড স্প্যানিশ কাপ চ্যাম্পিয়নদের বিদায় করে ফাইনালের টিকেট পায় মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলের খাতা খুলেন, এরপর করিম বেনজেমার হ্যাটট্রিকে মাদ্রিদের বড় জয় নিশ্চিত হয়। 
শেষ তিনটি ক্লাসিকোতে জাভির অধীনে বার্সেলোনা জয় তুলে নিয়েছিল। কিন্তু কাল কোনভাবেই মাদ্রিদের গতির সাথে মানিয়ে চলতে পারেনি। ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘আমরা আজ সবাইকে হতাশ করেছি। অবশ্যই রাতে ঘুমানো কঠিন হয়ে যাবে, বিশেষ করে কোচের বাইরে গিয়ে বার্সার একজন একনিষ্ঠ সমর্থক হিসেবেও এই ধরনের পরাজয় কোনভাবেই মেনে নিতে পারছি না। আমি খেলোয়াড়দের আগেই বলেছিলাম এমন হতে পারে। আমরা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে খেলতে নেমেছিলাম, যে কারনে সুযোগটা আমাদেরই বেশী ছিল। এটা সত্যিই লজ্জাজনক। কারন প্রথমার্ধ আমরা ভালভাবেই শেষ করেছিলাম। তখনো ম্যাচ আমাদের পক্ষে ছিল। 
দ্বিতীয়ার্ধে মাদ্রিদ ভাল খেলেছে। সত্যি বলতে কি শারিরীক ভাবে তারা আমাদের থেকে ভাল ছিল, যে কারনে বারবার আমাদের উপর চাপ সৃস্টি করেছে। আসলে এ ধরনের পরাজয়ে কোন অজুহাত আমার জানা নেই।’
বড় এই পরাজয়ের লজ্জার পরও বার্সেলোনার সামনে এখনো লা লিগা শিরোপা জয়ের ভাল সুযোগ রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে ১২ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালান জায়ান্টরা। জানুয়ারিতে চির প্রতিদ্বন্দ্বী মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করেছিল বার্সেলোনা। জাভি বলেন, ‘আমরা যদি লা লিগা জয় করতে পারি তবে মৌসুমটা ভালভাবেই শেষ হবে। এখনো ১১টি ম্যাচ বাকি আছে, আমাদের এই মুহূর্তে ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...