অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-লক্ষ্ণীপুর নৌ রুটে ঘনকুয়াশা ও ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২০ রাত ০২:১৬

remove_red_eye

১২৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘনকুয়াশা ও ডুব চরের কারনে প্রায় প্রতিদিনই ভোলা-লক্ষ্ণীপুর রুটের ফেরি চলাচল ব্যহত হচ্ছে। নির্দিষ্ট সময়ের চাইতে ২/৩ ঘন্টা বেশী সময় লাগে ফেরি পারপার হতে। এতে করে দুর্ভোগে পড়ে ফেরির যানবাহনসহ দূরপাল্লার যাত্রীরা। এছাড়াও দুই প্রান্তে সৃষ্টি হচ্ছে র্দীঘ যানজট।
জানাযায়, ভোলা থেকে লক্ষèীপুরের উদ্দ্যোশে যাওয়ার সময় কলমীলতা ফেরি টি বুধবার সকালে ঘনকুয়াশার কবলে পড়ে । সকাল ৮ টা বেলা ১১ টা পর্যন্ত  ১৭টি বাস ট্রাক নিয়ে ডুবো চরে আটকা থাকে । রহমতকালি চ্যানেলে চর জেগে ওঠায় ওই চ্যানেল দিয়ে ফেরি চলাচল প্রায় বাধাগ্রস্ত হচ্ছে।
 ফেরির দায়িত্বে থাকা বিআইডবিøউটিসি’র ব্যবস্থাপক কেএম এমরান হোসেন জানান, ১০ দিন আগেও একবার ফেরি কলমীলতা ওই ডুবো চরে দুই দিন আটকা ছিল। মজুচৌধুরী ঘাট এলাকায় ড্রেজিং হওয়ার পর রহমতখালি এলাকায় ড্রেজিং করার জন্য বুধবার ড্রেজার স্থাপন করা হয়েছে। ডুবোচর ড্রেজিংএর পরেই ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ড্রেজিংএর দায়িত্বে থাকা মাস্টার। এদিকে বুধবার সকাল থেকে ফেরি আটকে থাকার ফলে ওই ফেরিতে থাকা ট্রাক স্টাফ ও বাস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কলমীলতা ফেরির মাষ্টার কাওসার আহমেদ জানান, ডুবো চরের কারনে প্রায় প্রতিদিনই ভোলা-লক্ষèীপুর রুটে ফেরি চলাচলে বিঘœ ঘটে। বিশেষ করে ভাটার সময় ডুবোচরে ২/৩ ঘন্টা আটকে থাকে। পরে জোয়ার এলে গন্তব্যে যাত্রা শুরু করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...