অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঈদে অনলাইন কেনাকাটায় নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:২৫

remove_red_eye

৪৩৩

স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন। এখন অনেকেই অনলাইন কেনাকাটা করেন।

করোনার সময় থেকে অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন অনেকেই। আবার মার্কেটে গিয়ে ঘুরে দেখে কেনার সময়ও থাকে না। তবে অনলাইন কেনাকাটায় প্রতারণার ঘটনাও খুব সাধারণ। প্রতারকরা নকল ওয়েবসাইট খুলে প্রতারণা করছে ক্রেতাদের সঙ্গে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে নকল ওয়েবসাইট চিনবেন-

>> প্রথমেই অ্যাড্রেস বার চেক করুন। প্রথমেই অ্যাড্রেস বারের শুরুতে https:// আছে কি না দেখে নিন। https://-এ ‘S’ এর অর্থ সিকিউর। অর্থাৎ ‘S’ থাকলে বুঝে নিন ওয়েবসাইটটি সঠিক।

>> ওয়েবসাইটে প্যাডলক বা তালা চিহ্ন আছে কি না দেখে নিন। ওয়েবসাইটে প্যাডলক থাকার অর্থ হলো ওয়েবসাইটটি সুরক্ষিত।অ্যাড্রেস বারের উপরের বাঁ দিকে লকটি দেখতে পাবেন।

>> একটু খেয়াল করলেই দেখবেন স্ক্যামাররা বড় বড় ডিসকাউন্ট অফার দেয় তাদের স্টোরে। সেগুলো আবার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রচারও করা হয়। মানুষ সেই প্রচার দেখে তাদের ওয়েবসাইটে ঢোকে। তাই যখনই বিরাট কোনো অফার দেখবেন এড়িয়ে যাবেন।

>> ইউআরএলের বানান চেক করুন। কোনো বানান ভুল আছে কি না দেখে নিন। নকল সাইট চেনার আরও একটি উপায় হল, ইউআরএলের বানান ভুল।

>> অনলাইন রিভিউ দেখে নিন। কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে গুগলে তার রিভিউ দেখ নিন।যে কোনো ওয়েবসাইটের অনলাইন রিভিউ জানার জন্য গুগলে গিয়ে ‘রিভিউস ফর (সাইটের নাম)’ সার্চ করুন। সেখানেই এর বিভিন্ন ধরনের রিভিউ পাবেন। খারাপ রিভিউ দেখলে ওয়েবসাইটটি এড়িয়ে যান।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...