অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লেবানন ও গাজায় ইসরায়েলী বিমান হামলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৪

remove_red_eye

৩৬৪

গাজা উপত্যকা ও  লেবাননে শুক্রবার ভোরের আগে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে উভয় অঞ্চল থেকে ইসরায়েলে কয়েক ডজন রকেট ছোড়ার প্রতিশোধ হিসেবে তারা হামাসকে হামলার লক্ষ্যবস্তু করছে।
ইসরায়েলি  সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চল  উভয় দিকে  ইসরায়েলের সময়  ভোর সাড়ে ৪টার দিকে (গ্রিনীচ মান সময় ০১৩০টায়) এসব হামলা চালানো হয়। খবর এএফপি’র।
এএফপি জানায়, লেবাননের টায়ার অঞ্চলের পাশাপাশি গাজা উপত্যকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই অঞ্চলে মধ্যরাতের আগে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়।
ইসলামের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদের ভিতরে বুধবার ইসরায়েলি পুলিশ  ও ফিলিস্তিনিদের মধ্যে  সংঘর্ষের পর সর্বশেষ সহিংসতার বিস্তার ঘটেছে।
বৃহস্পতিবার, ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, লেবাননের ভূখন্ড থেকে ইসরায়েলে ৩০টিরও  বেশি রকেট ছোড়া হয়েছে। এতে ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহ ৩৪ দিনের যুদ্ধে লিপ্ত হওয়ার পর সীমান্ত বরাবর সহিংসতা সবচেয়ে বৃদ্ধি পেয়েছে।  
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট এই হামলার জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে দায়ী করে বলেছেন, ‘এটা নিশ্চিতভাবে ফিলিস্তিনিদের আগুন।’
লেবাননে সেনাবাহিনীর হামলার  ঘোষণার ঠিক আগে শুক্রবার প্রধানমন্ত্রী  বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের প্রতিক্রিয়ায় আজ রাতে ও ভবিষ্যতে, একটি চড়া মূল্য দিতে হবে।’ নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার সাথে একটি বৈঠকের পরে কথা বলেছিলেন।
প্রেসিডেন্টের কার্যালয় এ সম্পর্কে জানায়, উত্তর ও দক্ষিণ উভয় দিকে ইসরায়েলের নাগরিকদের উপর গুলি চালানোর প্রতিক্রিয়ায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সুপারিশের ভিত্তিতে একটি ধারাবাহিক হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান যে কোনো ফ্রন্টে  যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে  তারা গত কয়েকদিনে হামাসের নিরাপত্তা লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে হামাসের অন্তর্গত দুটি টানেল ও দুটি অস্ত্র তৈরির সাইটে আঘাত করেছে। এরপর গাজা থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি  সেনাবাহিনী বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি রকেট ধ্বংস করেছে এবং পাঁচটি ইসরায়েলি ভূখন্ডে অবতরণ করেছে।
এদিকে হামাস ইসরায়েলকে আগ্রাসন এবং এর পরিণতির জন্য দায়ী করে সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীকে ‘দখলদারিত্বের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
ইহুদি নিস্তারপর্ব ও মুসলিম পবিত্র রমজান মাসে ইসরায়েল ও ফিলিস্তিনির উত্তেজনা  বেড়ে গেছে। বহির্বিশ্ব এসব হামলার নিন্দা ও সংযমের আহ্বান জানিয়েছে।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...