অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লুকাকুর প্রতি বর্ণবাদ: এক ম্যাচে বন্ধ থাকবে জুভেন্টাসের স্ট্যান্ড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৬

remove_red_eye

৩১২

সমর্থকদের বর্ণবাদী আচরণের শাস্তি ভোগ করতে হচ্ছে জুভেন্টাসকে। ইতালীয় কাপের সেমিফাইনালের প্রথম লেগে সফরকারী ইন্টার মিলানের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের শাস্তি হিসেবে এক ম্যাচে বন্ধ রাখতে হবে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের ভাগের স্ট্যান্ডের দক্ষিনের অংশ।
গত মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগের সেমিফাইনালের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সময় বর্ণবাদী আচরণের শিকার হন লুকাকু। কাপের আয়োজক সংস্থা সিরি এ’ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ম্যাচ চলাকালে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের অংশের দক্ষিন ভাগের দর্শকদের বড় একটি অংশ ওই বর্ণবাদী আচরণ করেছে। যে কারণে এক ম্যাচের জন্য স্টেডিয়ামের ওই অংশ বন্ধ রাখতে হবে। ’
বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে গোল করার পর ভক্তদের চুপ থাকতে বলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় বেলজিয়ান তারকাকে। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে লুকাকু পরের এক ম্যাচে খেলতে পারবনেনা বলেও নিশ্চিত করেছে সিরি এ’।    
এদিকে খেলা শেষে মাঠ ছাড়ার সময় টানেলে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড পাওয়া ইন্টার মিলানের গোল রক্ষক সামির হান্দানোভিচ ও  হুয়ান কুয়াদ্রাদোকেও শাস্তি ভোগ করতে হচ্ছে।  জুভ তারকা কুয়াদ্রাদোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইন্টার গোল রক্ষককে হান্দানোভিচকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...