বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৬
৩২৮
সমর্থকদের বর্ণবাদী আচরণের শাস্তি ভোগ করতে হচ্ছে জুভেন্টাসকে। ইতালীয় কাপের সেমিফাইনালের প্রথম লেগে সফরকারী ইন্টার মিলানের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের শাস্তি হিসেবে এক ম্যাচে বন্ধ রাখতে হবে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের ভাগের স্ট্যান্ডের দক্ষিনের অংশ।
গত মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে প্রথম লেগের সেমিফাইনালের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সময় বর্ণবাদী আচরণের শিকার হন লুকাকু। কাপের আয়োজক সংস্থা সিরি এ’ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘ম্যাচ চলাকালে আলিয়াঞ্জ অ্যারেনার নিচের অংশের দক্ষিন ভাগের দর্শকদের বড় একটি অংশ ওই বর্ণবাদী আচরণ করেছে। যে কারণে এক ম্যাচের জন্য স্টেডিয়ামের ওই অংশ বন্ধ রাখতে হবে। ’
বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে গোল করার পর ভক্তদের চুপ থাকতে বলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয় বেলজিয়ান তারকাকে। লাল কার্ড দেখার শাস্তি হিসেবে লুকাকু পরের এক ম্যাচে খেলতে পারবনেনা বলেও নিশ্চিত করেছে সিরি এ’।
এদিকে খেলা শেষে মাঠ ছাড়ার সময় টানেলে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড পাওয়া ইন্টার মিলানের গোল রক্ষক সামির হান্দানোভিচ ও হুয়ান কুয়াদ্রাদোকেও শাস্তি ভোগ করতে হচ্ছে। জুভ তারকা কুয়াদ্রাদোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইন্টার গোল রক্ষককে হান্দানোভিচকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত