লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৩ রাত ০৮:১০
৩৫৬
লালমোহন প্রতিনিধি: রহিমা বিবি (৫৫)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। উন্নত চিকিৎসার জন্য সন্তানেরা মাকে বাঁচাতে সমাজের হৃদয়বান, বিত্তবানদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেছেন। তাদের আকুতি, সবাই সহযোগিতার হাত বাড়ালে তাদের মায়ের চিকিৎসা করাতে পারবেন।
রহিমা বিবি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পূর্ব চর কচ্ছপিয়া সাতবাড়িয়া সরকারি আবাসনের বাসিন্দা। স্বামী আ: খালেক গত হয়েছেন অনেক আগেই। দুই ছেলে এক মেয়ে নিয়ে আবাসনে থেকে মেয়েকে বিয়ে দেয়ার পর বড় ছেলে শাকিল সংসারের হাল ধরেন। এরই মধ্যে রহিমা বিবির গালের ডানপাশে ব্যাথা হয়ে অসুস্থ হওয়ায় স্থানীয়ভাবে সাধ্যমত চিকিৎসা করান ছেলে। ব্যথা ভালো না হওয়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর ঢাকাতে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেন। এরপরে ঢাকা মেডিকেল ডাক্তার দেখান। সেখানে ডাক্তার মাংসের পরীক্ষা দিলে ক্যান্সার হয়েছে বলে চিকিৎসকরা জানান। তারা পরামর্শ দেন উন্নত চিকিৎসা করানোর জন্য। কিভাবে উন্নত চিকিৎসা করাবেন দিনমজুর ছেলে।
দিন মজুর শাকিল বলেন, মা অসুস্থ হবার পরে সহায় সম্বল বলতে যা কিছু ছিলো তার সবটাই খরচ করেছি। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন, রোগ প্রথমিক পর্যায়ে আছে। দ্রæত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হবে। আর এ জন্য প্রয়োজন অনেক টাকা। টাকার অভাবে মাকে চিকিৎসা করতে না পেরে ঢাকা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি।
রহিমা বিবির সন্তানদের আকুতি সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা তাদের মাকে বাঁচাতে পারবেন। তাদের মাকে চিকিৎসার জন্য সহযোগিতা করতে চান তবে এ নম্বরে-০১৭২০০১০৪৭৭ কল করে কথা বলে সাহায্য করতে পারেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক