অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ওষুধ ছাড়াই কাশি সারানোর উপায় জানালেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৩ দুপুর ১২:০৬

remove_red_eye

৪১৫

পরিবর্তনশীল ঋতুতে কাশির সমস্যাও বাড়ছে দ্রুত। কাশি একটি ছোট সমস্যা, তবে একটানা খুসখুসে কাশি স্বাভাবিক কাজকর্মে প্রভাব ফেলে। একইভাবে হাঁপানি রোগীদেরও কাশির সম্মুখীন হতে হয়।

হালকা কাশি সবাই সহ্য করে, তবে কাশি বাড়লে যে কারও অবস্থা খারাপ হতে পারে। কাশি থেকে মুক্তি পেতে আন্টিবায়োটিক কিংবা নানা সিরাপ গ্রহণ করেন কমবেশি সবাই।

তবে কাশির জন্য বারবার ওষুধ বা কাশির সিরাপ ব্যবহার ভালো নয়। এগুলোর শরীরে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কাশি ও হাঁপানির উপসর্গ কমাতে প্রাকৃতিক প্রতিকার চেষ্টা করতে পারেন।

কাশির সর্বোত্তম ও সস্তা আয়ুর্বেদিক চিকিৎসা জানিয়েছেন, ভারতের আয়ুর্বেদ চিকিৎসক মিহির খাত্রী। কাশির প্রতিকার আছে আদুসার উদ্ভিদে, যা ভাসাকা নামেও পরিচিত। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই উদ্ভিদ কাশি সারাতে কাজ করে-

এই চিকিৎসক তার ইনস্টাগ্রামে জানান, আদুসা একটি প্রাকৃতিক কাশির সিরাপে মতো। এটি খুসখুসে কাশি ও গলা ব্যথার জন্য উপকারী। এছাড়া সর্দি, কাশি ও ফ্লুর উপসর্গ থেকে তাৎক্ষণিক পরিত্রাণ মেলে এই পাতার রস পান করলে।

কাশি ও হাঁপানির উপসর্গগুলো অনেক অস্বস্তির কারণ হতে পারে, একই সঙ্গে ঘুম ব্যাহত করে ও আপনাকে ক্লান্ত বোধ করতে পারে।

আদুসা উদ্ভিদে এমন উপাদান আছে, যা কাশির কারণে বুকে ভারী হওয়া ও অস্বস্তি কমায়। শুধু তাই নয়, এটি নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা থেকেও মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে।

আদুসা গাছে পাওয়া বৈশিষ্ট্য কাশিতে উৎপন্ন কফ কমায়। শুধু তাই নয়, এই ওষুধি গাছ হাঁপানি, ব্রংকাইটিস, সাইনোসাইটিস’সহ অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ নিরাময়ের ক্ষমতা রাখে।

এই চিকিৎসক আরও জানান, কাশি ও এর সঙ্গে সম্পর্কিত লক্ষণ থেকে মুক্তি পেতে ওষুধ বা কাশির সিরাপের পরিবর্তে আদুসা পাতার রস পান করতে পারেন।

কীভাবে পান করবেন?

আদুসা পাতার রস তৈরি করতে পাতাগুলোকে পাটায় বেটে বা ব্লেন্ডারে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে পান করুন। সেরা ফলাফলের জন্য প্রতিদিন খালি পেটে ৫-১০ মিলি লিটার রস পান করতে পারেন।

পুরুষের চেয়ে নারীর মস্তিষ্ক ছোট হওয়ার কারণ কী? 

রস ছাড়াও আদুসা পাতার ক্বাথ তৈরি করতে পারেন। এজন্য একটি পাত্রে চার কাপ পানি গরম করে তাতে পাঁচটি তুলসি পাতা ও দুটি আদুসা পাতা ও আধা চা চামচ গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিন।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...