বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৫২
১১৫৯
জুয়েল সাহা বিকাশ, চর মদনপুর থেকে ফিরে||ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরের বর্তমান চিত্র পাল্টে যাচ্ছে খুব দ্রæত। দীর্ঘ দিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ওই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ এবার পাচ্ছেন নতুন করে অনেক সুবিধা। আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করছে মদনপুরে। ইতোমধ্যে রাস্তায় বসানো হয়েছে স্ট্রিট লাইট। চরবাসীদের দ্রæত হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্যে দেয়া হয়েছে নৌ-এ্যাম্বুলেন্স। এছাড়াও মদনপুরে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মানুষকে জোয়ারের পানির থেকে রক্ষার জন্য চারদিকে বেরি বাঁধ নির্মাণ করা হবে। সিসি ঢালাই দিয়ে রাস্তা নির্মাণ, ঘূর্ণিঝড়ের হাত থেকে সবাইকে নিরাপদে রাখার জন্য আরো কয়েকটি সাইক্লোন সেল্টার নির্মাণ করাসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন এ চরের মানুষ। রবিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরের পাটোওয়ারী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এসব প্রতিশ্রæতি দিয়েছেন। এ সময় তিনি আরো জানান, মদনপুরের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সোলার বিদ্যুতের আলোয়ে আলোকিত হয়েছে। সব কাজ শেষ হলে মদনপুর ইউনিয়নের মানুষ নিজেদেরকে আর বিচ্ছিন্ন ভাববে না।
মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু জানান, ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে ভেঙে যাওয়া ইউনিয়ন মদনপুর গত ২০/২৫ বছর আগে আবারও জেগে উঠে। এরপর থেকে মানুষ নতুন করে বসতি শুরু করে। এ ইউনিয়নের মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু হয়েছে। স্থানীয়দের একের পর এক বিভিন্ন দাবি পূরণ হচ্ছে। ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের নতুন কিছু ঘোষণায় আনন্দের জোয়ারে ভাসছে পুরো ইউনিয়নের মানুষ।
জানা গেছে, দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নটি ১৯৮০ সালের দিকে মেঘনা নদীর ভাঙনের কারণে বিলীন হয়ে যায়। পরে ১৯৯৪ সালের দিকে এটি জেগে উঠে। এরপর ২০০১ সাল থেকে নদীতে ঘর-বাড়ি ও জমি-জমা হারানো হাজার হাজার মানুষ ওই চরে বাসবাস শুরু করে। বর্তামানে ১৬ বর্গ মাইল নিয়ে এ ইউনিয়ন। এখানে ১০ হাজারেরও বেশি মানুষ বসবাস করছেন। এখানকার মানুষের আয়ের প্রধান উৎস্য কৃষি ও মৎস্য শিকার। এদিকে মদনপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবু জাফল পন্ডিতকে সভাপতি ও মহাসিন নাগরকে সাধারণ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরসহ প্রমূখ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত