অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট যত কোড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:২৩

remove_red_eye

৭৬৪

স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন।

অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড সম্পর্কে জানেন কি? বেশির ভাগ মানুষই জানেন না বেশ কিছু ‘সিক্রেট কোড’-এর কথা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘সিক্রেট কোড’ ব্যবহার করে হিডেন সেটিং অপশন এবং তথ্য আনলক করা যেতে পারে। এছাড়াও কোড জানা থাকলে আপনি নিজেই দেখে নিতে পারবেন আইএমইআইই নম্বর, ক্যামেরা ইনফরমেশন কিংবা ইনফো মেনু।

চলুন দেখে নেওয়া যাক কোন সিক্রেট কোডের মানে কি-

ইনফো মেনু
অ্যান্ড্রয়েড ফোনে ইনফরমেশন মেনু একবারে বের করতে হলে, কি-প্যাডে লিখুন *#*#4636#*#*। তাহলে একবারেই আপনি পৌঁছে যাবেন আপনার ফোনের ইনফো মেনুতে।

ক্যামেরা ইনফরমেশন
ফোনের ক্যামেরা ইনফরমেশন জানতে টাইপ করুন *#*#34971539#*#*। আপনার ফোনের ক্যামেরার যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে। ক্যামেরার কোথাও সমস্যা বা পরিবর্তন করতে হবে কি না তাও দেখতে পাবেন এখানে।

আইএমইআইই নম্বর
ফোনের আইএমইআইই নম্বর জেনে রাখা খুবই জরুরি। খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের আইএমইআইই নম্বর জানতে পারবেন। এজন্য কি-প্যাডে টাইপ করুন *#06#।

এফটিএ সফ্টওয়্যার ভার্সন
আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোনটির এফটিএ সফ্টওয়্যার ভার্সন জানতে টাইপ করুন *#*#1111#*#*।

হার্ডওয়্যার ভার্সন
ফোনের হার্ডওয়্যার ভার্সন সম্পর্কে জানতে কি-প্যাডে টাইপ করুন *#*#2222#*#*।

ব্লুটুথ অ্যাড্রেস
অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথ অ্যাড্রেস জানতে চাইলে *#*#232337#*# টাইপ করুন কি-প্যাডে।

ডিভাইসের তথ্য মুছতে চাইলে
দ্রুত আপনার ডিভাইস থেকে সব তথ্য মুছে ফেলতে ব্যবহার করতে পারেন এই কোডটি। এটিকে একটি ফ্যাক্টরি রিসেট হিসেবে ভাবতে পারেন। কি-প্যাডে টাইপ করুন *2767*3855#।

গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার তথ্য
*#*#4986*2650468#*#* এই কোডটি ডিভাইসের ফার্মওয়্যার তথ্যের সঙ্গে যুক্ত মূল তথ্য প্রদান করে। কোডটি ফার্মওয়্যার তথ্য, পিডিএ, ফোন হার্ডওয়্যার এবং আরএফ কলের তারিখ বা উৎপাদনের তারিখ প্রদান করে।

পাওয়ার বাটনে পরিবর্তন আনতে
যদি পাওয়ার বোতামের আচরণ পরিবর্তন করতে চান তবে আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন। জরুরি পরিস্থিতিতে আপনার ডিভাইসটি দ্রুত বন্ধ করতে চান তখন *#*#7594#*#* কোডটি ব্যবহার করতে পারেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...