অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে স্ট্যাটাস আপলোড করা যাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:২৭

remove_red_eye

৪৭৭

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের জন্য একের পর এক সুখবর আনছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য, ঘন ঘন আপডেটের সঙ্গে নতুন ফিচার যুক্ত হচ্ছে সাইটটিতে। এবার মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে আসছে এমন একটি ফিচার, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকেই ফেসবুকে স্ট্যাটাস আপলোড করতে পারবেন।

মেসেজিং অ্যাপে বসেই সোশ্যাল মিডিয়া অ্যাপে ভাগ করে নিতে পারবেন দিনের সেরা কিছু মুহূর্ত। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনেকদিন ধরেই এই ফিচারের চাহিদা ছিল যা আর কিছুদিন পরই সাইটে আসছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, এরই মধ্যে ফিচারটি পরীক্ষা শুরু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম।

বর্তমানে দুই অ্যাপে স্টোরি আপলোড করতে হলে আলাদা আলাদা করতে হয়। কিন্তু এই ফিচারের ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ না ছেড়েই ফেসবুকে স্টোরি আপলোড করতে পারবেন।

নতুন অপশনটি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসি সেটিংয়ে যোগ করা হবে। সেখানে ব্যবহারকারীরা তাদের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এই অপশন ব্যবহারকারী চাইলে ব্যবহারও করতে পারে অথবা ডিসেবেলও করে রাখতে পারবেন।

যদি এই অপশন অন রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অটোমেটি ফেসবুকে শেয়ার হয়ে যাবে। ফিচারটির জন্য ব্যবহারকারীদের শুধু সময় বাঁচবে না, স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রেও উৎসাহ পাবেন অনেকে। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীদের জন্যই ফিচারটি চালু করবে মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপ।

এই ফিচারটি বর্তমানে ইনস্টাগ্রামে ব্যবহার করা যায়। একই স্ট্যাটাস ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই একই সময়ে শেয়ার করা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে সেই সুবিধা উপলব্ধ ছিল না। হোয়াটসঅ্যাপের স্টোরি ফেসবুকে আপলোড করার জন্য বারবার সেই প্ল্যাটফর্মে ভিজিট করতে হত।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...