বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৪২
৩৬৫
ডিআরকঙ্গোর পূর্বাঞ্চলে এক হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে।
ইসলামিক স্টেট জিহাদী গ্রুপের সাথে সংশ্লিষ্ট বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে বলা হয়েছে।
স্থানীয় সিভিল সোসাইটি নেতা প্যাট্রিক মুকোহে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটার দিকে এডিএফ (এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস) এনেবুলা গ্রামের কাছে কৃষকদের ওপর অতর্কিত হামলা চালায়।
এডিএফ মূলত উগান্ডার বিদ্রোহী দল। এটি ১৯৯০ এর দশকে কঙ্গোর পূর্বাঞ্চলে তৎপরতা শুরু করে এবং সে থেকে দলটি হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করেছে।
প্যাট্রিক মুকোহে আরো জানিয়েছেন, উত্তর কিভু প্রদেশের উইচা শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে যেখানে এই গণহত্যা চালানো হয় সেখানে তিনি নারী ও পুরুষের ২১টি লাশ দেখতে পেয়েছেন।
তবে ওইচা হাসপাতালের মর্গে কাজ করা জুলেস কামবালে বলেছেন, তারা ১৯টি লাশ পেয়েছেন।
আঞ্চলিক সামরিক প্রশাসক চার্লেস ইহুতা ওমেঙ্গা হামলার খবর নিশ্চিত করে বলেছেন, তার পক্ষে লাশের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে কাঠের ফ্রেমে বাঁধা একজনের গলাকাটা লাশ দেখা গেছে।
দেশটিতে জাতিসংঘ মিশন এমওএনইউএসসিও বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে পাশের ইতুরি প্রদেশে এডিএফের হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
গতমাসে যুক্তরাষ্ট্র এডিএফের নেতা সেকা মুসা বালুকু সম্পর্কে তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত