বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৫২
১৩৫৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় খুশি বেগম (২৩) নামে এক গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর তার লাশ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া সদুর চর গ্রামে এ ঘটনা ঘটে। খুশি বেগম প্রবাসি মহিউদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে শশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় ভোলা থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ৩ বছর আগে খুশি বেগমের সাথে মহিউদ্দিনের বিয়ে হয়। মহিউদ্দিন ওমান থাকতো। প্রায় দের মাস আগে সে দেশে ফিরে আসে। শ্বশুর শ্বাশুরি নির্যাতন করায় খুশি বেগম তার বাপের বাড়ি চলে আসেন। গত ১৫ দিন আগে তার স্বামী স্ত্রীকে বুঝিয়ে তাাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে খুশি বেগমের মৃত দেহ উদ্ধার করে। এসময় পুলিশ ডিশ লাইনের তার উদ্ধার করে। সকাল থেকে শ্বশুর শ্বাশুড়ি ও স্বামীসহ ওই পরিবারের সকলে নিখোঁজ রয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। ঘটনাটি হত্যা কি না তা এখনো পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। তবে ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক থাকায় পুলিশ সন্দেহ করছেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত